টেস্ট ক্রিকেট যে হ্যারি ব্রুক সীমিত ওভারের ক্রিকেটের মতো খেলেন, তা বোঝা গেছে অনেক আগেই। তবে ইংল্যান্ডের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিজেকে এখনো সেভাবে প্রমাণ করতে পারেননি তিনি। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) যেন সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবেই বেছে নিলেন ব্রুক। গতকাল দুর্দান্ত এক সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিলেন ইংলিশ এই ব্যাটার।
ইডেন গার্ডেনসে গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ব্রুক। কলকাতার বোলাররা রীতিমতো দিশেহারা হয়ে যান ইংলিশ এই ওপেনারের ব্যাটিংয়ে। এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি এসেছে ব্রুকের ব্যাট থেকেই। ৫৫ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ইংলিশ এই ব্যাটার।
বিধ্বংসী এই ইনিংস খেলে ‘সুপারস্টার’ তকমা পেয়ে গেছেন ব্রুক। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলছে প্রশংসার বন্যা। ইরফান পাঠান তাঁর টুইটারে লিখেছেন, ‘হ্যারি ব্রুক আইপিএলের সুপারস্টার।’ কেভিন পিটারসেনের কাছে আইপিএলে ব্রুক যেন তাঁর আগমনী বার্তা দিয়েছেন। পিটারসেন টুইট করেন, ‘হ্যারি ব্রুক এসেই তার পারফরম্যান্সের জানান দিচ্ছে। সে এমনই দুর্দান্ত খেলোয়াড়।’ ভারতীয় সাবেক বাঁহাতি পেসার আরপি সিং টুইট করেছেন, ‘হ্যারি ব্রুক নিজের মতো এসেছে।’ ইংল্যান্ড ক্রিকেট তাঁকে ‘চিট কোড’ আখ্যা দিয়েছে।
এবারই প্রথম আইপিএল খেলতে এসেছেন ব্রুক। যদিও শুরুটা ভালো হয়নি তাঁর। প্রথম তিন ম্যাচে করেছেন ১৩,৩ ও ১৩ রান। আর গতকাল তো ছাপিয়ে গেছেন সবকিছু।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২১ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৯ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে