
বিশ্বকাপ ফাইনালে স্পেনের হয় জয়সূচক গোল করে আলোচনায় এসেছেন ফেরান তোরেস। ২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনায় যোগ দেওয়া এই ফুটবলারের প্রতি এবার নজর পড়েছে পিএসজির। তবে তাঁকে পেতে হলে মোটা অঙ্কই খরচ করতে হবে প্যারিসের ক্লাবটিকে।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, ৫৫ মিলিয়ন ইউরো পেলেই তোরেসকে বিক্রি করবে বার্সা। বাংলাদেশি মুদ্রায় যা ৭৮১ কোটি টাকার বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, এই ফরোয়ার্ডকে এখনো নিজেদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখছে কাতালানরা। তবে তাঁকে যেকোনো মূল্যে ধরে রাখতেই হবে—সেই পথে হাঁটতে চায় না লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্লাবের নির্ধারিত বেতন কাঠামোর মধ্যেই তোরেসকে নতুন চুক্তির প্রস্তাব দেবে বার্সা, যা আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু অন্য কোনো ক্লাব বেশি বেতনের প্রস্তাব দিলেও সেটির সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের প্রস্তাব বাড়াবে না স্প্যানিশ জায়ান্টরা।
ভবিষ্যত নিয়ে তোরেসের ওপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে বার্সা। থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলে তাঁকে ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানানো হবে। আর যদি নতুন চ্যালেঞ্জের খোঁজে দল ছাড়তে চান, তাহলে ন্যায্য মূল্য নিশ্চিত করেই তাঁকে ছাড়বে বার্সা।
প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত পিএসজির পক্ষ থেকে বার্সার সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। ফরাসি ক্লাবটির আগ্রহের খবর তারা জেনেছে সংবাদমাধ্যমের কল্যাণে। আগামী সপ্তাহে তোরেস নিজের অবস্থান চূড়ান্ত করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
দলবদলের বাজারে মানসম্পন্ন ফরোয়ার্ডদের চাহিদা বরাবরই অনেক বেশি। সে কারণেই ২০২২ সালে আর্থিক সংকটের মধ্যেও ম্যানচেস্টার সিটি থেকে তোরেসকে দলে ভেড়াতে যে ৫৫ মিলিয়ন ইউরো খরচ করেছিল, অন্তত সেই অর্থ পুনরুদ্ধার করতে চায় বার্সা।
তবে তোরেসের বিদায় বার্সার জন্য নতুন সমস্যাও তৈরি করতে পারে। স্পোর্ত জানিয়েছে, স্প্যানিশ তারকা চলে গেলে তরুণ মিশরীয় হামজা আবদেলকরিম ছাড়া দলে আর কোনো স্বীকৃত সেন্টার ফরোয়ার্ড থাকবেন না ক্লাবটির। ফলে নতুন একজন ফরোয়ার্ড দলে ভেড়ানোর জন্য প্রধান কোচ হান্সি ফ্লিকের দাবি আরও জোরালো হবে। সে ক্ষেত্রে বার্সাকে নতুন একজন ফরোয়ার্ডের খুঁজে নামতে হবে।

আট বছর পর আবারও বাংলাদেশের মাটিতে বসছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। ঘরের মাঠে খেলতে নামার সুযোগ, দর্শকদের সমর্থন এবং সাম্প্রতিক সময়ে জাতীয় দলে পালা বদলের হাওয়া—সব মিলিয়ে এবারের টুর্নামেন্ট ঘিরে প্রত্যাশা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। বাংলাদেশের লক্ষ্যও একটাই, ২৩ বছর ধরে অধরা থাকা সাফের ট্রফি আবার
২৪ মিনিট আগে
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও টেলিভিশন ধারাভাষ্যকার ডেভিড হুকসের সেই আলোচিত উক্তি মনে আছে? ২০০৩ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের আগে হুকস বলেছিলেন, ‘দুটি টেস্টই এক দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। বাস্তবতা হলো, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে থাকার যোগ্য নয়।’
৩৮ মিনিট আগে
এর আগে টানা পাঁচ বছর ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন রুট। তাঁর অধীনে ৬৫টি টেস্টে ২৭ জয় পেয়েছে ইংলিশরা, যা ইংল্যান্ডের কোনো টেস্ট অধিনায়কের সর্বোচ্চ। ২০২২ সালে নেতৃত্ব ছেড়ে দিলেও ব্যাট হাতে নিজের চেনা ছন্দেই ছিলেন রুট। দলের ক্রান্তিকালে আবার তাঁকে গুরু দায়িত্ব দিল ইসিবি। ফের নেতৃত্ব পেয়ে তারকা ক্রিকেটার
১ ঘণ্টা আগে
রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিতর্কিত ওই প্রস্তাব ঘোষণার পর থেকেই ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করে বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থা। শুরুতে ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা) এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সংস্থা কনকাকাফ তাঁর পরিকল্পার তীব্র বিরোধিতা ক
২ ঘণ্টা আগে