
ভারতের জার্সিতে পথচলার শুরুতেই নিজের জাত চিনিয়েছেন অভিষেক শর্মা। ধারাবাহিক রানের সঙ্গে প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করার যোগ্যতা তাঁকে অল্প সময়েই তারকা ক্রিকেটারের খ্যাতি এনে দেয়। এমন দুর্দান্ত একজন ব্যাটারের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের প্রত্যাশাটা ছিল অনেক বেশি।
সে প্রত্যাশা মেটাতে পারছিলেন না অভিষেক; নিজের চেনা রূপ হারিয়ে খুঁজছিলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই ওপেনারকে একাদশ থেকে বাদ দেওয়ার পরামর্শও দিয়েছিলেন বিশ্লেষক এবং সাবেক ক্রিকেটাররা। এরপরও ফাইনালের একাদশে টিকে যান অভিষেক। সে সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগালেন। তাঁর ইনিংস শেষে বলতেই হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের জন্যই বোধহয় নিজের সেরাটা জমিয়ে রেখেছিলেন অভিষেক।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ৩ ম্যাচে শূন্য রানে আউট হন অভিষেক। ফাইনালের আগে তাঁর সর্বোচ্চ ইনিংসটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে; সুপার এইটের সে ম্যাচে ৫৫ রান করেন অভিষেক। বাকি ছয় ম্যাচে অভিষেকের ব্যাট থেকে এসেছিল মাত্র ৩৪ রান। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের ওপর রীতিমতো ঝড় তুললেন তিনি। অভিষেকের রেকর্ড গড়া ফিফটিতে উড়ন্ত সূচনা পেয়েছ ভারত।
১৮ বলেই ফিফটি তুলে নেন অভিষেক। রাচিন রবীন্দ্রর বলে টিম শেইফার্টের হাতে ধরা পড়ার আগে ৫২ রান এনে দেন। ৬ চার ও ৩ ছক্কায় সাজানো তাঁর ২১ বলের ইনিংস। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা দ্রুততম ফিফটির রেকর্ড। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নক আউট পর্বেও এটা দ্রুততম ফিফটি। অভিষেকের সঙ্গে ইনিংসের শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন সঞ্জু স্যামসন। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৬ ওভার শেষে বিনা উইকেটে ৯২ রান তোলে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লেতে এটাই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
২ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৭ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ ঘণ্টা আগে