
২০২৬ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে হচ্ছে ঠিকই। কিন্তু চূড়ান্ত সূচি, ভেন্যু এখনো প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, এই টুর্নামেন্ট হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
এ মাসের শেষের দিকে নারী এশিয়া কাপ শুরু হচ্ছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট আরব আমিরাত আয়োজন করতে যাচ্ছে বলে ক্রিকইনফোর গতকালে এক প্রতিবেদন থেকে জানা গেছে। ক্রিকইনফো জানতে পেরেছে, টুর্নামেন্টের সূচি, তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে শুধু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এসিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে আট দলের নারী এশিয়া কাপ। অংশগ্রহণকারী আট দল হলো—বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। এসিসি সূচি ঘোষণা না করলেও অংশগ্রহণকারী সব দেশকে এই তারিখগুলো মাথায় রেখে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
২২ জুলাই আট দলের কাছে পাঠানো এক ইমেইলে টুর্নামেন্টের লোগোও শেয়ার করা হয়েছিল। দলগুলো ২৭ আগস্টের মধ্যে আমিরাতে পৌঁছে যাবে বলে আশা করছে এসিসি। জানা গেছে, ভ্রমণ ও অন্যান্য লজিস্টিকস চূড়ান্ত করার জন্য অংশগ্রহণকারী দেশগুলো এসিসির কাছে চূড়ান্ত সূচির অপেক্ষায় রয়েছে। এদিকে রোববার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) টুর্নামেন্টের দল ঘোষণা করে পরও তা প্রত্যাহার করে নেয় যেহেতু টুর্নামেন্টের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
সবশেষ ২০২৪ সালে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সংস্করণে হয়েছে নারী এশিয়া কাপ। ভারতকে কাঁদিয়ে শিরোপা জেতে স্বাগতিক শ্রীলঙ্কা। ২০১৮ সালে বাংলাদেশও চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। সেটাও হয়েছিল টি-টোয়েন্টি সংস্করণে। এই নিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপ হতে যাচ্ছে টি-টোয়েন্টিতে।
সব মিলিয়ে নয়বার হয়েছে নারী এশিয়া কাপ। সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। একবার করে জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তারা কেবল টি-টোয়েন্টি সংস্করণেই চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সংস্করণেই এশিয়া কাপ জয়ের কীর্তি রয়েছে।

বিদেশের লিগে তাসকিন আহমেদ যে একেবারে নতুন, তা কিন্তু নয়। লঙ্কা প্রিমিয়ার লিগসহ (এলপিএল) জিম্ব-আফ্রো টি-টেন, আবুধাবি টি-টেনেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার তিনি নাম লিখিয়েছেন আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল)।
২০ মিনিট আগে
জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমস এরই মধ্যে শুরু হয়ে গেছে। মেয়েদের ক্রিকেটও শেষ। কিন্তু ছেলেদের ক্রিকেট টুর্নামেন্ট এখনো শুরু হয়নি। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এশিয়ান গেমস শুরুর আগে নিজেদের আশাবাদ ব্যক্ত করেছেন। টুর্নামেন্টের ফাইনালে ওঠাই তাঁর লক্ষ্য।
১ ঘণ্টা আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না মোহাম্মদ রিজওয়ানের। পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফেরত পাঠানো হয়েছে। এবার ঘরোয়া টুর্নামেন্টেও খেলতে পারছেন না পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটার। কারণ, তাঁর বিরুদ্ধে একটা মামলার তদন্ত চলছে।
২ ঘণ্টা আগে
২০১৯ থেকে শুরু করে এখন পর্যন্ত যে চার চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে তাতে প্রত্যেকবারই অংশ নিয়েছে ৯ দল। পরবর্তীতে ১২ দলের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করা হয়। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নতুন প্রস্তাবে জিম্বাবুয়ে রাজি হলেও আফগানিস্তান- আয়ারল্যান্ড সায় দিল না।
৩ ঘণ্টা আগে