
বিশ্বকাপের মালিকানা আংশিক বিক্রির পরিকল্পনা করার পরই তোপের মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এক দশকেরও বেশি সময় ধরে ফিফা প্রধানের পদে থাকা ইনফান্তিনোর চেয়ার টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। তাঁকে পদত্যাগ করাতে ফুটবলের প্রভাবশালী কয়েকটি কনফেডারেশন জোট গঠন করেছে বলে জানা গেছে।
সমালোচনার মুখে ইনফান্তিনোর বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যায়। এবার ফিফা সভাপতির ওপর পদত্যাগের চাপ তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস'-এর গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, উয়েফা, কনক্যাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের নেতারা ইনফান্তিনোকে সরাতে উঠে পড়ে লেগেছে। ২০২৭ সালের মার্চে যদি ফের নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে তাঁকে আটকাতে বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে।
ইনফান্তিনো স্বেচ্ছায় পদত্যাগ না করলে ফিফার কার্যক্রম বর্জনের পাশাপাশি বিকল্প আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে ‘দ্য টাইমস’-এর প্রতিবেদন থেকে জানা গেছে। এক সূত্র ব্রিটিশ এই সংবাদমাধ্যমকে বলেছে, ‘তাঁর (ইনফান্তিনো) সরে যাওয়ার ব্যাপারে সবাই একমত। যদি না যেতে চান, তাহলে তাঁকে সরাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়ও রয়েছে এর মধ্যে। এখন কি দক্ষিণ আমেরিকার বড় দলগুলো ফ্রান্স-স্পেনের বিপক্ষে খেলবে নাকি লেবানন-জিবুতির বিপক্ষে খেলতে চাইবে?’
ইনফান্তিনোকে সরাতে ফিফা কাউন্সিলের জরুরি সভাও ডাকা হতে পারে বলে জানা গেছে।সংখ্যাগরিষ্ঠ সদস্য তাতে রাজি হলে তাঁর পদত্যাগের দাবি আনুষ্ঠানিকভাবে তোলা হবে। এরই মধ্যে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ), ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস, সার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।
ফিফা সভাপতি ইনফান্তিনোর ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে গত মঙ্গলবার এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই) মাধ্যমে হতে যাওয়া এটার মূল্য বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ইকুইটি মূল্যায়নের ভিত্তিতে এ বছরের শেষে সর্বোচ্চ ৪ বিলিয়ন ডলার (৪৯০৬৭ কোটি টাকা) তোলা হবে। তাতে করেই ফুটবল বিক্রি হয়ে যাচ্ছে বলে শোরগোল উঠেছে। ফিফা এরই মধ্যে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। বৃহস্পতিবার রাতে নিজেদের ওয়েবসাইটে বিষয়টি খোলাসা করেছে। এখানে চার বছর চক্রের (২০২৭-২০৩০) ২ কোটি ডলারের একটি তহবিল গঠন করা হবে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৪৬ কোটি টাকা।
ইনফান্তিনোর লাভজনক পরিকল্পনা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ৫৫ সদস্য দল হুমকি দিয়েছিল যে তারা বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কট করতে পারে। তাতে করে ফিফার আসন্ন বেশ কিছু টুর্নামেন্ট পড়ে যায় হুমকির মুখে। শনিবার উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল পরিচালনাকারী সংস্থা কনক্যাকাফ—উভয়ই বিবৃতিতে ইনফান্তিনোর পরিকল্পনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর ফিফার নেতৃত্বের সমালোচনা করে।
২০২৭-৩১ মেয়াদে ইনফান্তিনোর পুনর্নির্বাচন এত দিন কেবল আনুষ্ঠানিকতা মনে করা হচ্ছিল।তবে সাম্প্রতিক তার বাণিজ্যিক প্রস্তাব ফিফা সদস্যদের মধ্যে অসন্তোষ বাড়িয়ে দিয়েছে। এ কারণেই তাঁর ফিফা প্রধানের পদে থাকা কঠিন হয়ে পড়েছে। ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ফিফা সভাপতির পদে আছেন ইনফান্তিনো।
ফিফার ২১১ সদস্যদেশের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৫ দেশ ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে। ‘দ্য টাইমসের’ প্রতিবেদন থেকে জানা গেছে, একটি বৈশ্বিক নেশনস লিগ আয়োজন করা হতে পারে। ২০১৭ সালে উয়েফা এটা পরিকল্পনা করলেও এত দিনে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার ইনফান্তিনোকে পদচ্যুত করতে ৯ বছর আগের প্রস্তাবিত নেশনস লিগ ফেরানোর চিন্তাভাবনা চলছে।

পোর্ট অব স্পেনে গতকাল দ্বিতীয় দিনে সুবিধাজনক অবস্থায় থেকে শেষ করেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেটে ২৬৬ রান স্কোর এখন সফরকারীদের। তবে রেকর্ড গড়তে এখনো বহুদূর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ ৬৫৮ রানের রেকর্ড পাকিস্তানের বহু পুরোনো। ১৯৫৮ সালে ব্রিজটাউন
৩৩ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে হচ্ছে ঠিকই। কিন্তু চূড়ান্ত সূচি, ভেন্যু এখনো প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, এই টুর্নামেন্ট হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
১ ঘণ্টা আগে
গত বছর আমার সঙ্গে যেটা হয়েছে, দোয়া করি, কারও সঙ্গে যেন এ রকম না হয়। বয়সের অজুহাতে কখনো খেলোয়াড়কে বিচার করা যায় না। তারা কেন এমন করেছে, তারাই বলতে পারবে।
২ ঘণ্টা আগে
তারুবায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান হেরেছে ৯০ রানে। ভেন্যু বদলাতেই এবার বদলে গেল সফরকারীরা। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজ দলকে কিছুটা হলেও পরীক্ষায় ফেলেছে বাবরের পাকিস্তান। তবে কোচ রবি রামপলের মতে ক্যারিবীয়রা চাইলে দ
৩ ঘণ্টা আগে