বিশ্বকাপে ধারাবাহিক দারুণ বোলিং করে যাচ্ছেন তানজিম সাকিব। সেন্ট ভিনসেন্টে অল্প পুঁজি নিয়ে পাওয়ার প্লেতে এক বিধ্বংসী স্পেলে নেপালি টপঅর্ডার যেভাবে তছনছ করে দিয়েছেন তানজিম, চারদিকে তাঁকে নিয়ে এখন প্রশংসা। এই সুসময়ে একটা দুঃসংবাদও পেয়েছেন বাংলাদেশি তরুণ পেসার, আচরণবিধি ভাঙায় তাঁকে শাস্তি পেতে হয়েছে আইসিসির।
নেপালের ইনিংসের তৃতীয় ওভারে ২ উইকেট শিকারের পর রোহিত পাউডেলের সঙ্গে কথার লড়াই হয় তানজিমের। বাংলাদেশি পেসার এ সময় নেপালি অধিনায়ককে হাত দিয়ে ধাক্কা দেন। দুজনের মাঝে চলে আসেন আম্পায়ার। তানজিমের আক্রমণাত্মক ম্যানার ও ধাক্কা দেওয়াটা (ফিজিক্যাল কন্ট্যাক্ট) ঠিক খেলোয়াড়সুলভ আচরণ মনে হয়নি আইসিসির ম্যাচ অফিশিয়ালদের। আচরণবিধির লেভেল–১ (ধারা ২.১২) ভাঙায় তাঁকে ১ ডিমেরিট পয়েন্ট ও ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। তিনি এই শাস্তি মেনে নিয়েছেন।
সেদিন কী নিয়ে লেগেছিল দুজনের? ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা নেপালি অধিনায়ক রোহিত বলেছিলেন, ‘তানজিদ নতুন বলে সত্যি দারুণ বোলিং করেছেন। উইকেট অনেক চ্যালেঞ্জিং ছিল। আমাদের মধ্যে আসলে কিছুই হয়নি। সে বলছিল, পারলে মারো। আমি বলছিলাম, বল করো যাও।’ আর মিক্সড জোনে আসা নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের নায়ক তানজিম বলেন, ‘ওকে বলছিলাম, ইটস নট ইজি ব্রাদার। ইটস নট ইজি।’
আইসিসি যে শাস্তিই দিক, মাঠে তানজিম সাকিবের বোলিং ও আক্রমণাত্মক মনোভাব প্রশংসিতই হচ্ছে। দুর্দান্ত বোলিংয়ে তিনি মুগ্ধতা ছড়াচ্ছেন এই বিশ্বকাপে।
আরও পড়ুন:

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে