সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন তানজিম হাসান সাকিব। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাঁর খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল, তিনিই প্রতিপক্ষ ব্যাটারদের ভড়কে দিচ্ছেন দারুণভাবে। নিয়মিত উইকেট নিয়ে বাংলাদেশকে এনে দিচ্ছেন স্বস্তি। বাংলাদেশের তরুণ পেসারকে নিয়ে ডেল স্টেইন শুনিয়েছেন প্রশংসার বাণী।
৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে গ্রুপ পর্ব শেষে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তানজিম সাকিব। বোলিং করেছেন ৪.৮০ ইকোনমিতে। দক্ষিণ আফ্রিকা ও নেপালের বিপক্ষে নিয়েছেন ৩ ও ৪ উইকেট। গ্রুপ পর্ব শেষে বাংলাদেশ দল সুপার এইট খেলতে এখন অ্যান্টিগায়। যে ফ্লাইটে গতকাল সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগায় যান স্টেইন, সেই ফ্লাইটে ছিলেন বাংলাদেশের সংবাদকর্মীরাও। সেন্ট ভিনসেন্ট বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা স্টেইন।
তানজিম সাকিবের প্রসঙ্গে স্টেইন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে আমি মাঠে ধারাভাষ্যের কাজ করছিলাম, তখন কিছুটা কথা হয়েছে। তার গতি আছে। সুইং করতে পারে। ইয়র্কার, চেঞ্জ অব পেস সবই তার আছে। ওভার দ্য উইকেট বা রাউন্ড দ্য উইকেটেও দারুণ বোলিং করে।’
একজন পেসারের যে স্বভাবজাত আক্রমণাত্মক মনোভাব থাকে, সেটা দেখা যায় তানজিম সাকিবের ক্ষেত্রেও। সেন্ট ভিনসেন্টে গতকাল নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গে তাঁর (তানজিম সাকিব) লেগে যায়। স্টেইন তাঁর খেলোয়াড়ি জীবনেও ব্যাটারদের ব্যাটারের চোখে চোখ রেখে কথা বলছেন। প্রতিপক্ষকে এক বিন্দু ছাড় দেননি, আগ্রাসী চেহারায় বারবার হুমকি হয়েছেন ব্যাটারদের। এই চরিত্র তানজিমে দেখে মুগ্ধ স্টেইন বলেন, ‘নেপালের বিপক্ষে ম্যাচে তার আক্রমণাত্মক মনোভাব দেখে সত্যি ভালো লেগেছে। অলরাউন্ড প্যাকেজ। শুধু উইকেট পাচ্ছে সে জন্য না। আমি তার আক্রমণাত্মক মনোভাব পছন্দ করি।’ বাংলাদেশের তরুণ পেসারের ইচ্ছা শুনে তাঁর নম্বর নিয়ে কথা বলা ও দেখা করার ইচ্ছা প্রকাশ করেন স্টেইন।
৪ ম্যাচে ৩ জয়ে সুপার এইটে উঠেছে বাংলাদেশ। তবে সেমিফাইনালে উঠতে হলে নাজমুল হোসেন শান্তদের পাড়ি দিতে হবে অনেক কঠিন পথ। সুপার এইটে বাংলাদেশের গ্রুপে রয়েছে প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। বাংলাদেশের আরও অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন স্টেইন। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার বলেন, ‘বাংলাদেশের অবশ্যই সুযোগ আছে বিশ্বকাপ জেতার। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি না তারা জিতবে। আমার চিন্তায় অন্য দু–একটি দল। তবে সুযোগ তো আছেই। এটাই ক্রিকেটের সৌন্দর্য্য। সেমিফাইনালে উঠলে দুই জয় দূরে থাকবে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৭ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৮ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে