নারীরা ক্রিকেট চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) নতুন চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ। ক্রিকেট বোর্ডের স্টাফদের সঙ্গে পরিচিতিমূলক এক সভায় এই ঘোষণা দিয়েছেন তিনি।
তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তান ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। অনিশ্চিত হয়ে পড়েছে দেশটির নারী ক্রিকেট। তবে এর বিপরীতে আশরাফের মন্তব্যগুলো আত্মবিশ্বাস ও আশা দেখাচ্ছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও সব স্বীকৃত দেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলেছে।
নারী ক্রিকেট আইসিসির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আশরাফও সে কথাই বলেছেন। একই সঙ্গে নারী ক্রিকেট চালিয়ে যেতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তিনি, ‘নারী ক্রিকেট আইসিসির প্রধান আবশ্যিকতাগুলোর একটি। এটি নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের মেয়েরা স্বাভাবিক নিয়মেই ক্রিকেট খেলবে। আমরা তাদের মৌলিক চাহিদা ও তাদের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দিতে চাই।’
নারী ক্রিকেট চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে বোর্ডের কর্মকর্তাদের কিছু নির্দেশনা দিয়েছেন আশরাফ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘প্রতিটি কর্মীকে অবশ্যই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং তাদের নিজ নিজ এলাকায় ভালো করতে কঠোর পরিশ্রম করতে হবে।’

অভিষেক শর্মার ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল ভারত। শুরুর সেই ভীতের ওপর দাঁড়িয়ে শেষটায় দারুণভাবে তুলির আঁচড় দিলেন তিলক ভর্মা ও শিবম দুবে। চিরপ্রতিদন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রান পাহাড়ে চড়ল ভারত।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়ে তুলনামূলক কম শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে খেলতে গেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দলে প্রথম সারির ক্রিকেটার আছেন হাতেগোনা কয়েকজন। ব্রোঞ্জের লড়াইয়ে এমন একটা দলের কাছে ৬৩ রানে হেরেছে লিটন দাসরা। শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছে লজ্জাজনক হারের পর ক্ষমা চাইলেন প্রধান কোচ মোহাম
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। নিশিনের করোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাট করছে শ্রেয়াশ আইয়ারের দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে সনি টেন ১, ৩ ও ৪। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারায় আগেই সোনার আশা শেষ হয়েছে বাংলাদেশের। এরপরও পদক নিয়ে দেশে ফেরার সুযোগ ছিল রিটন দাসের দলের সামনে। কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে খালি হাতেই এশিয়ান গেমস শেষ করতে হলো বাংলাদেশকে।
৩ ঘণ্টা আগে