দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন স্টিভ স্মিথ। কব্জির চোটে পড়ায় খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার এই ব্যাটার।
অ্যাশেজেই কব্জির চোট পেয়েছেন স্মিথ। টেনডনের চোট থেকে বাঁহাতের কব্জিতে এই সমস্যায় পুরো ইংল্যান্ড সফরে ভুগছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বারের মতো ওপেনিং করার সুযোগ স্মিথের কাছে এসেছিল এবারের দক্ষিণ আফ্রিকা সফরে। তবে পুরো সফর থেকে ছিটকে যাওয়ায় অপেক্ষা বাড়ল তাঁর। স্মিথের পরিবর্তে ওয়ানডে দলে ডাক পেয়েছেন মারনাস লাবুশেন। যেখানে ২০২৩ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে রাখা হয়নি লাবুশেনকে। আর টি-টোয়েন্টি সিরিজের দলে স্মিথের পরিবর্তে ডাক পেয়েছেন অ্যাশটন টার্নার।
স্মিথের মতো দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন মিচেল স্টার্ক। অ্যাশেজে কুঁচকির চোট পেয়েছেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার এখনো চোট থেকে সেরে উঠছেন। অভিষেকের অপেক্ষায় থাকা স্পেনসার জনসনকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে। টি-টোয়েন্টি সিরিজের দলে আগে থেকেই আছেন তিনি। অন্যদিকে এই সফরে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন মিচেল মার্শ। প্যাট কামিন্স সিরিজে অস্ট্রেলিয়া দলে যোগ দেবেন ঠিকই তবে তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কব্জির চোটে এখনো ভুগছেন তিনি। আর টি-টোয়েন্টি দলে অধিনায়ক করা হয়েছে মার্শকে।
স্মিথ, স্টার্ক দক্ষিণ আফ্রিকা সিরিজে না থাকলেও তাঁদের ভারত সফরে পাওয়া যাবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৭ থেকে ১৭ সেপ্টেম্বর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে এই দুই দল। আর ২২ থেকে ২৭ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে