অ্যাশেজে মাঠে ও বাইরে উত্তেজনা ছড়াবে, সেটাই স্বাভাবিক। তেমনটাই হয়েছিল গত অ্যাশেজে। লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সঙ্গে বাগ্-বিতণ্ডায় জড়ান মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কয়েকজন। অজি ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণের জন্য এবার শাস্তি পাচ্ছেন এমসিসির তিন সদস্য।
সফরকারীদের সঙ্গে এমন কুৎসিত আচরণের জন্য একজনকে বহিষ্কার এবং দুজনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল খবরটি নিশ্চিত করেছে এএফপি।
গত ০২ জুলাই লন্ডন গ্রাউন্ডে লর্ডস টেস্টের পঞ্চম ও শেষ দিনে ইংলিশ ব্যাটার-উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর বিতর্কিত রানআউটের পর সফরকারী খেলোয়াড়েরা প্যাভিলিয়নে ফেরার সময় এমসিসি সদস্যরা তাঁদের কটুকথা বলেন, দুই পক্ষই জড়িয়ে পড়ে বিবাদে।
বল ডেড হয়েছে ভেবে স্ট্রাইক প্রান্তে থাকা বেয়ারস্টো ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন আনমনে। সেই সুযোগে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি বল স্টাম্পে ছুড়ে মারেন। ইংলিশ ব্যাটারকে এভাবে আউট করাটা মেনে নিতে পারেননি ইংলিশ সমর্থকেরা। তাৎক্ষণিকভাবে সেটির প্রতিক্রিয়া দেখান তারা। সফরকারী ক্রিকেটাররা বিবাদে জড়ান লর্ডসের প্যাভিলিয়নে, যেটা আবার এমসিসির হেডকোয়ার্টারও। অজিরা যখন মধ্যাহ্নভোজের জন্য ড্রেসিংরুমে ফিরছিলেন ওই সময় ঘটে এই ঘটনা।
টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, দুই অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারকে উদ্দেশ্য করে কিছু বলছেন এমসিসির সদস্যরা। দুই পক্ষকে বেশ উত্তেজিত দেখা যায়। যেটাকে এমসিসি জানিয়েছে, এটি ক্লাবের জন্য অত্যন্ত বিব্রতকর ঘটনা এবং ক্রিকেট স্পিরিটের পরিপন্থী। পূর্ণ তদন্তের সাপেক্ষে দ্রুত নিষিদ্ধ করা হয় এই তিন সদস্যকে।
অ্যাশেজের লর্ডসের এই ঘটনা অবশ্য খেলোয়াড় ও ক্রিকেটারদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই বিতর্কে যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে