
বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। গত সেপ্টেম্বরে আইসিসির দুর্নীতি দমন বিভাগের (এসিইউ) আনা অভিযোগে অভিযুক্ত হন। দীর্ঘ তদন্তে নাসির তিনটি অভিযোগ স্বীকার করেছেন এবং আজ তাঁকে ছয় মাস স্থগিতসহ দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নাসির নিযুক্ত দুর্নীতি দমন কর্মকর্তার কাছে (অপ্রয়োজনীয় দেরি না করে) একটি উপহারের রসিদ প্রকাশ করতে ব্যর্থ হন, যেটা তাঁকে দেওয়া হয়েছিল। এটি ছিল একটি নতুন আইফোন ১২, যার দাম ৭৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮২ হাজার টাকা)।
তিনি নতুন আইফোন ১২-এর মাধ্যমে দুর্নীতির কাজে জড়িত হতে যে পদ্ধতি বা আমন্ত্রণ পেয়েছিলেন, সেটির বিশদ বিবরণ আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তার কাছে প্রকাশ করতে ব্যর্থ হন। আর ধারার ২.৪. ৬ অনুচ্ছেদ লঙ্ঘন হয়েছে, যাতে তিনি বাধ্যতামূলক যুক্তি ছাড়াই, অভিযুক্ত বিষয়ে মনোনীত দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ বা প্রত্যাখ্যান করেছেন।
২০১১ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর বাংলাদেশের হয়ে ১১৫ ম্যাচ খেলা নাসির লম্বা সময় জাতীয় দলের বাইরে। তিনি সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে। আইসিসির অভিযোগের পর গত সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ আছেন ঘরোয়া ক্রিকেটেও। নাসিরসহ আটজনের বিরুদ্ধে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে বলে গত ১৯ সেপ্টেম্বরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইসিসি। তিনি আবার ক্রিকেট শুরু করতে পারবেন ২০২৫ সালের ৭ এপ্রিল, যদি এ সময়ে তাঁর আচরণে সন্তুষ্ট থাকে আইসিসি।

বিশ্বকাপের ফাইনালে আগামী ১৯ জুলাই নিউইয়র্ক নিউজার্সিতে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে স্পেন। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা আলবিসেলেস্তেদের সামনে এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ। শিরোপা নির্ধারণী এই লড়াইয়ের আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান বলছে, কেউই কারও চেয়ে এগিয়ে নেই।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালের অপেক্ষায় আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ম্যাচটা জিততে পারলেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার উচ্ছ্বাসে যখন ভাসছে পুরো দল, তখন লিওনেল মেসিকে ঘিরে আবেগঘন এক মুহূর্ত ধরা পড়েছে উদযাপনের মাঝেই।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ৪০ বছর আগের স্মৃতি যেন আবারও ফিরে এল আর্জেন্টাইন ফুটবলে। সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী ছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক নেরি পুম্পিদো। আটলান্টার স্টেডিয়ামে বসে দলের জয় দেখার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বিশ্বকাপ জয়ী ফুটবলারের বিশ
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে একটি মুহূর্তকেই মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা হিসেবে দেখছেন লিওনেল মেসি। ১-১ গোলে সমতা ফেরার পর আর্জেন্টিনা বুঝতে পেরেছিল, প্রতিপক্ষের খেলোয়াড়রা আর আগের মতো লড়াইয়ের অবস্থায় নেই। সেই আত্মবিশ্বাস থেকেই শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ার বিশ্বাস তৈরি হয়েছিল বলে জানিয়েছেন মেস
৩ ঘণ্টা আগে