
নেপাল থেকে ৯টি পদক জিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কোয়াশ খেলোয়াড় ও কর্মকর্তারা। আজ দেশে ফিরে মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা। সাক্ষাৎ শেষে খেলোয়াড়দের আরও ভালো খেলার জন্য উৎসাহিত করেছেন উপদেষ্টা।
নেপালে বাংলাদেশ পুরুষ ও মেয়েদের গ্রুপের ১১ জনের দলটি রৌপ্যসহ ৯টি পদক পেয়েছে। পুরুষ বিভাগে সেনাবাহিনীর শাহাদাৎ আপন ও কামরুল এবং বিকেএসপির আমীরুল ও সাইমুনের সঙ্গে ভাষানটেক কলেজের সৈকতকে নিয়ে গঠিত তরুণ (দ্বিতীয়) দল রৌপ্য পদক পেয়েছে। পাশাপাশি মারজান (আইইউবি), চাঁদনী (উত্তরা স্কুল) ও নাবিলাকে (নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল) নিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা স্কোয়াশ দল ছয়টি দলের মধ্যে রৌপ্য পদক পেয়েছে।
কর্মকর্তারা বলছেন, ‘গত চার বছর অক্লান্ত পরিশ্রম ও গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে মৃতপ্রায় খেলাটির যে নবজাগরণ, উন্নতি, প্রচার ও প্রসার ঘটিয়েছে, তা খুবই আশাব্যাঞ্জক বিষয়। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ স্কোয়াশ আগামীতে খুব ভালো করবে এবং দেশের মান বৃদ্ধি করবে।’

ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
৬ ঘণ্টা আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায় সূর্যকুমার যাদবের দল।
৮ ঘণ্টা আগে
গ্যারি কারস্টেনকে নিজেদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ১৫ এপ্রিল থেকে দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কাদের দায়িত্ব বুঝে নেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আজ এক বিবৃতিতে এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে