
কোনো কিছু এদিক সেদিক হলে মোটেই ছেড়ে দেওয়ার পাত্র নন ডেভিড ওয়ার্নার। সরাসরি প্রতিবাদ করতে না পারলেও সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তোলেন তিনি। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ক্রিকেটার এবার ভারতের এক এয়ারলাইন্সের বিরুদ্ধে ক্ষোভ ঝেরেছেন।
এয়ার ইন্ডিয়ার এক বিমানে ওঠার পর এক বিরূপ অভিজ্ঞতা হয়েছে ওয়ার্নারের। যে বিমানে তিনি ওঠেন, সেটা নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। ভারতের এই এয়ারলাইন্সের বিরুদ্ধে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে এক পোস্টে ওয়ার্নার বলেন, ‘এয়ার ইন্ডিয়া, আমরা পাইলটবিহীন এক বিমানে উঠেছি এবং বিমানের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছি। পাইলট থাকছেন না—এমনটা জানার পরও কেন আপনারা যাত্রী তোলেন?’
@airindia we’ve boarded a plane with no pilots and waiting on the plane for hours. Why would you board passengers knowing that you have no pilots for the flight? 🤦♂️🤦♂️
— David Warner (@davidwarner31) March 22, 2025
ওয়ার্নারের পোস্টের কয়েক ঘণ্টা পর এয়ার ইন্ডিয়া ব্যাখ্যা দিয়েছে। কারণ হিসেবে ভারতের এই এয়ারলাইন্সকে বেঙ্গালুরুর বাজে আবহাওয়ার কথা বলেছে। বৃষ্টির কারণে গতকাল তাদের অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে। ওয়ার্নারের উদ্দেশ্যে নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এয়ার ইন্ডিয়া লিখেছে, ‘জনাব ওয়ার্নার বেঙ্গালুরুর আজকের (গতকাল) বৈরি আবহাওয়ার কারণে সব বিমানই দেরি করেছে। আপনার ফ্লাইটের দায়িত্বে যে ক্রু ছিলেন, তাঁর আরেক জায়গায় দায়িত্ব ছিল। বাজে আবহাওয়ার কারণে সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। বিমান (ওয়ার্নারের ফ্লাইট) ছাড়তে মূলত এ কারণেই দেরি হয়েছে। আমরা আপনার ধৈর্যের প্রশংসা করছি এবং আমাদের বিমান বেছে নেওয়ার জন্য ধন্যবাদ।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়ার্নার। তবু তাঁর বিন্দুমাত্র ব্যস্ততা কমেনি। সিনেমা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে এখন তাঁর সময় কাটছে। এমনকি রাজনীতিতে আসারও চিন্তাভাবনা করছেন এই মারকুটে ব্যাটার।
২০২৫ আইপিএল সামনে রেখে গত বছর জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে দল পাননি ওয়ার্নার। তবে তাঁকে ড্রাফট থেকে কিনেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস। এই দলে আছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। কেইন উইলিয়ামসনের মতো তারকাও আছেন করাচিতে। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দশম পিএসএল।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে