
বলাবলি হচ্ছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত ঠিকই ভারতীয় সিনেমায় নাম লেখালেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার পোস্টার পোস্ট করে মুক্তির তারিখ জানালেন তিনি।
ওয়ার্নার লিখেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শুটিং অনেক উপভোগ করেছি। বিশ্বব্যাপী মুক্তি পাবে ২৮ মার্চ।’
তেলেগু ভাষায় নির্মিত সিনেমাটির নাম রাখা হয়েছে রবিনহুড। ওয়ার্নার অবশ্য ছোট একটি ভূমিকায় অভিনয় করেছেন। নায়ক ও নায়িকা হিসেবে আছেন নীতিন ও শ্রীলীলা। সিনেমাটি প্রযোজনা করেছেন রবি শঙ্কর ও পরিচালনায় ছিলেন ভেঙ্কি কুদুমুলার।
Indian Cinema, here I come 😎
— David Warner (@davidwarner31) March 15, 2025
Excited to be a part of #Robinhood. Thoroughly enjoyed shooting for this one.
GRAND RELEASE WORLDWIDE ON MARCH 28th.@actor_nithiin @sreeleela14 @VenkyKudumula @gvprakash @MythriOfficial @SonyMusicSouth pic.twitter.com/eLFY8g0Trs
ওয়ার্নার তেলেগু সিনেমার ভক্ত অনেক আগে থেকেই। করোনা মহামারির সময় তেলেগু গান নিয়ে বানানো তার বেশ কয়েকটি রিলস জনপ্রিয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া তেলেগু ভাষার রাজ্য হায়দরাবাদের হয়ে লম্বা সময় আইপিএলে খেলেন তিনি। শুধু তা-ই নয়, তাঁর নেতৃত্বেই ২০১৬ সালে আইপিএলের শিরোপা জেতে সানরাইজার্স হায়দরাবাদ। দলটির হয়ে ৭ মৌসমে ৯৫ ম্যাচ খেলেন ওয়ার্নার। এবার অবশ্য আইপিএলে দল পাননি তিনি।
গত বছর পাকিস্তানের বিপক্ষে নিউ ইয়ার টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ওয়ার্নার। তিন ফরম্যাট মিলিয়ে ৩৮৩ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার হয়ে ১৮ হাজার ৯৯৫ রান করেন বাঁহাতি এই ওপেনার। অবসর নেওয়া পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন তিনি।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১১ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৩ ঘণ্টা আগে