Ajker Patrika

ফাইনালে রেকর্ডের বন্যা বইয়ে দিচ্ছে ভারত

ক্রীড়া ডেস্ক    
ফাইনালে রেকর্ডের বন্যা বইয়ে দিচ্ছে ভারত
ভারতের দুই ওপেনারই ফিফটির দেখা পেয়েছেন। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালটাকে একপেশে বানিয়ে ফেলেছে ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডের পর শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও রান উৎসব করছে করছে আয়োজকেরা। তাতেই একের পর এক সব রেকর্ড গড়েছে সূর্যকুমার যাদবের দল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৯২ রান তোলেছে ভারত। টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লেতে এটাই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।  আগের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১ উইকেটে ৯২ তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ।

৭.২ ওভারেই স্কোরবোর্ডে ১০০ রান জমা করে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে এটা কোনো দলের দ্রুততম ১০০ রানের রেকর্ড। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭.৫ ওভারে ১০০ রান করেছিল নিউজিল্যান্ড। তালিকায় দুইয়ে নেমে গেল ব্ল্যাক ক্যাপরা।

লকি ফার্গুসনের ওক ওভারে ২৪ রান নিয়েছে ভারতীয় ব্যাটাররা। এটা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যৌথভাবে ওক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড। সমান ২৪ রান দিয়ে এত দিন এই তালিকায় ছিলেন বেন স্টোকস এবং অক্ষর প্যাটেল। এবার তাঁদের সঙ্গী হলেন ফার্গুসন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় ফিফটির দেখা পেয়েছেন সঞ্জু স্যামসন। ৮৯ রানের ইনিংস খেলে ফিরেছেন এই ওপেনার। সেঞ্চুরি হাতছাড়া করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে সর্বোচ্চ ইনিংস খেলার কীর্তি গড়লেন এই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নৌ-পুলিশপ্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত