অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে ‘আক্রমণাত্মক ও অবমাননাকর’ আচরণের জন্য তিন সদস্যকে নিষিদ্ধ করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। পরে এমসিসি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কাছে এ ঘটনার জন্য অকপটভাবে ক্ষমাও চেয়েছে।
গতকাল লর্ডস টেস্টের পঞ্চম ও শেষ দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে লং রুম দিয়ে যাওয়ার সময় এমসিসির সদস্যদের তোপের মুখে পড়েন অজি খেলোয়াড়েরা। টেলিভিশনের এক ভিডিও ফুটেজে দেখা যায়, উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারকে লং রুম দিয়ে যেতে দেখে অবমাননাকর মন্তব্য করেন এমসিসি সদস্যরা।
দুই অজি ওপেনারের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন তাঁরা। খাজার কাছে বিষয়টি ‘অত্যন্ত অসম্মানজনক’ মনে হয়েছে। এ ঘটনার সময় অজি ব্যাটার ও এমসিসি সদস্যদের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন নিরাপত্তাকর্মীরা।
সফরকারী দলের ওপর আগে থেকে তেতে ছিল এমসিসির সাধারণ সদস্যরা। লর্ডস টেস্টের শেষ দিনে আগুনে ঘি ঢালেন মূলত অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। ইনিংসের ৫৬তম ওভারে ক্যামেরুন গ্রিনের বাউন্সার নিচু হয়ে সামাল দেওয়ার পর স্বাভাবিক ভঙ্গিতে গার্ডেনিং ও নন-স্ট্রাইকে থাকা বেন স্টোকসের সঙ্গে কথা বলতে আম্পায়ারের অনুমতি না নিয়ে ক্রিজ থেকে বেরিয়ে আসেন জনি বেয়ারস্টো। ইংলিশ ব্যাটার ভেবেছিলেন বলটি ডেড হয়ে গেছে। কিন্তু ক্যারি বল ছুড়ে স্টাম্প ভেঙে দেন। পরে রিভিউ দেখে রানআউট দেন আম্পায়ার।
অবশ্য আইসিসি নিয়ম অনুযায়ী এটি আউটের পর্যায়ে পড়ে। তবে বেয়ারস্টোর এমন বিতর্কিত আউট মোটেও ভালো লাগেনি ইংলিশ সমর্থকদের। এমসিসি সদস্যদের খেপে যাওয়ার কারণ এটি। মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ানরা লং রুম দিয়ে যাওয়ার সময় তারা চিৎকার করে বলতে থাকে, ‘সেই পুরোনো অজিরা, যারা সব সময় প্রতারণা করে।’
এ ঘটনায় এমসিসি রোববার এক বিবৃতিতে জানান, ‘আজ তিন সদস্যকে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘ব্যাপারটি এমসিসি প্রধান নির্বাহী গাই ল্যাভেন্ডারকে জানানো হয়েছে এবং তদন্ত চলাকালীন তাদের লর্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমসিসি সদস্যদের এমন আচরণে নিন্দা জ্ঞাপন করছে এবং আবারও ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইছে।’

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৭ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৬ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে