সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। একাদশে তিন পরিবর্তন নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গেছেন সাকিব আল হাসান। এই ম্যাচের একাদশ নেই তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।
ওয়ানডেতে অভিষেক হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী ও রনি তালুকদারের। ওয়ানডেতে বাংলাদেশের ১৪১ ও ১৪২ তম ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরীর। অলরাউন্ডার সাকিব আল হাসান এ দুই ক্রিকেটারকে অভিষেক ক্যাপ পরিয়ে দেন। চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। চেমসফোর্ডে আজ শেষ ওয়ানডে হয়ে উঠেছে বাংলাদেশের সিরিজ নির্ধারণী। জিতলেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করবে তামিম ইকবালের দল। আইরিশদের লক্ষ্য শেষ ম্যাচটি জিতে সিরিজ সমতায় শেষ করা।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও রনি তালুকদার।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১০ মিনিট আগে
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
৪১ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে