
আইসিসি ইভেন্টে ম্যাট হেনরি বনে যান ভারতের ‘যম’। নিউজিল্যান্ডের অন্যান্য বোলারের চেয়ে এই পেসারকে সামলাতে হিমশিম খায় ভারত। এবার যখন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল দরজায় কড়া নাড়ছে, তখন তাঁকে নিয়ে দোটানায় পড়েছে কিউইরা।
দুবাইয়ে পরশু বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের আগেই কিউইদের দুশ্চিন্তা বাড়িয়েছে হেনরির চোট। ৪৮ ঘণ্টার মতো সময় যখন বাকি, এই মুহূর্তে তারকা পেসারকে নিয়ে কী করা হবে সেটা নিউজিল্যান্ড বুঝতে পারছে না। সাংবাদিকদের আজ নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমার ধারণা ইতিবাচক কিছু পাওয়া যাবে তাকে (হেনরি) নিয়ে এবং সে সেখানে (ফাইনালে) বোলিং করবে। আমরা তার ওপর স্ক্যান করে দেখছি এবং তাকে এই ম্যাচে খেলানোর জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করব। তবে এই পর্যায়ে তাকে নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।’
হেনরি চোট পেয়েছেন লাহোরে পরশু হওয়া নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনালে। সেই ম্যাচে ২৯তম ওভারের চতুর্থ বলে মিচেল স্যান্টনারকে তুলে মারতে যান হাইনরিখ ক্লাসেন। লং অন থেকে দৌড়ে এসে ক্যাচ ধরার পর কাঁধে মারাত্মক চোট পান হেনরি। কিউই পেসারের অভিব্যক্তিই তখন বলে দিচ্ছিল কতটা ব্যথা তিনি পেয়েছেন। হেনরির কাঁধের চোট নিয়ে স্টিড বলেন, ‘সে যেভাবে পড়েছে, তাতে তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা থাকাটাই স্বাভাবিক। আশা করি, সে সুস্থ হয়ে যাবে।’
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন হেনরি। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। দুবাইয়ে ২ মার্চ ভারতের বিপক্ষে কিউই পেসার ৪২ রানে নেন ৫ উইকেট। লাহোরে পরশু দ্বিতীয় সেমিফাইনালের পর হেনরির চোট নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার। কিউই অধিনায়ক তখন বলেছিলেন, ‘ম্যাট হেনরির কাঁধের কী অবস্থা, সেটা দেখছি। কাঁধে একটু বেশিই ব্যথা পেয়েছে। আমাদের আরও দুই দিন আছে। দেখি কী হয়।’
২০১৪ থেকে এখন পর্যন্ত ৯১ ওয়ানডেতে ১৬৫ উইকেট নিয়েছেন হেনরি। ভারতের বিপক্ষে ৪.৪৮ ইকোনমিতে নিয়েছেন ২১ উইকেট। এশিয়ার দলটির বিপক্ষে খেলেছেন ১১ ওয়ানডে। এর আগে ২০১৯ সালে ম্যানচেস্টারে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের মেরুদণ্ড বলতে গেলে তিনিই ভেঙে দিয়েছিলেন। ১০ ওভারে ৩৭ রান খরচ করে নেন ৩ উইকেট। রোহিত শর্মা, লোকেশ রাহুল, দিনেশ কার্তিক—এই তিন ব্যাটারকে দ্রুত ফিরিয়েছেন হেনরি। নিউজিল্যান্ড ১৮ রানে জিতে ফাইনালের টিকিট কেটেছিল। কিউই এই পেসার পেয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
আরও খবর পড়ুন:

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরুর এক দিন আগেই উন্মোচন করা হলো ট্রফি। ক্রিকেট অস্ট্রেলিয়া লেখা টেবিলের ওপর বসানো কাঠের ফ্রেমের দিকে তাকিয়ে আছেন দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্যাট কামিন্স। একে অপরের দিকে তাকিয়ে হেসেছেনও তাঁরা। তবে আগামীকাল থেকে ডারউইনে শুরু হতে যাওয়া টেস্টে দুজনেই বনে যাবেন
১৭ মিনিট আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এক নজরে টিভিতে দেখে নিন কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলবেন দেখে নাজমুল হোসেন শান্তর মনে কাজ করছে বাড়তি রোমাঞ্চ। আজ যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তাঁর কণ্ঠে ফুটে উঠেছে উচ্ছ্বাস। দুই যুগে সময় অনেক বদলেছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগে
হোর্হে মেসি তো শুধু লিওনেল মেসির বাবাই ছিলেন না। ছিলেন আজকের মেসি হয়ে ওঠার কারিগরও। কাছের মানুষকে হারিয়ে সুদূর ফ্লোরিডা থেকে রোজারিওর উদ্দেশ্যে উড়াল দিয়েছেন মেসি। শোকাহত মেসিকে মাঠে আরও সময় দিতে চাচ্ছে তাঁর ক্লাব ইন্টার মায়ামি।
২ ঘণ্টা আগে