
৩৫ বছর বয়স পেরোলে ক্রিকেটারদের বেশির ভাগ যোগ দেন কোচিং পেশায় অথবা ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। অনেকে আবার প্রশাসনিক কাজকর্মে যুক্ত হয়ে যান। বিরাট কোহলি যে এখানেই আলাদা। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। তবে গতকাল বিশেষ এক কারণে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে হয়েছে কোহলিকে।
২০০৮ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলছেন কোহলি। ‘রানমেশিন’ তকমা পাওয়া এই ব্যাটারের বেঙ্গালুরুর প্রথম একাদশে জায়গা পাওয়াটা এক রকম নিশ্চিত। কিন্তু গতকাল চিন্নস্বামী স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বেঙ্গালুরুর একাদশে কোহলির নাম না থাকাটা অবাক করেছে ক্রিকেটপ্রেমীদের। যে কোহলি এতটা ফিটনেস সচেতন, চোট যাঁর ডিকশনারিতে নেই বললেই চলে, তিনি চোটে পড়ায় শুরুর একাদশে জায়গা মেলেনি তাঁর। সুয়াস শর্মার পরিবর্তে ইমপ্যাক্ট হিসেবে খেলতে নেমে কোহলি ৩৪ বলে ৪৯ রানের ইনিংস খেলেছেন। কোহলির এই ইনিংসের সুবাদে লক্ষ্ণৌর দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ২৯ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে বেঙ্গালুরু।
৪৯ রানের ইনিংস খেলে কোহলি এবারের আইপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক। ৫ ইনিংসে ৫৭ গড় ও ১৫৮.৩৩ স্ট্রাইকরেটে করেন ২২৮ রান। তবে দুর্দান্ত এই ইনিংসের পর কোহলি জানিয়েছেন, এখনো তাঁকে লড়তে হচ্ছে চোটের সঙ্গে। সর্বোচ্চ রানসংগ্রাহকের কমলা টুপি মাথায় পরে ম্যাচ শেষে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি এখনো শতভাগ ফিট নই। গত ম্যাচে হাঁটুতে বেশ ব্যথা ছিল। এমনকি গত চার-পাঁচ দিন ধরে শরীরটাও খুব একটা সায় দিচ্ছে না। তবে গত ম্যাচের চেয়ে এখন কিছুটা ভালো বোধ করছি এবং নিজের সেরা ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বলে ৩৪ রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন কোহলি। পাওয়ারপ্লেতে (প্রথম ৬ ওভার) ১ উইকেট হারিয়ে ৬১ রান করে বেঙ্গালুরু। তবে এই ঝোড়ো শুরুর পর তিনি ঢুকে গেলেন খোলসের মধ্যে। কেন রান তোলার গতি কমিয়ে দিয়েছেন, সেই ব্যাখ্যায় ভারতীয় ব্যাটিং তারকা বলেন, ‘চিন্নাস্বামীর পিচ আজ (গতকাল) অস্বাভাবিক ধীর গতির ছিল। গত কয়েক দিনের প্রচণ্ড গরমে উইকেট বেশ শুষ্ক হয়ে গেছে। তাই আমাদের পরিকল্পনা ছিল প্রথম ৬ ওভারেই ম্যাচটা প্রতিপক্ষের নাগাল থেকে বের করে নেওয়া। নিজের শুরুটা নিয়ে আমি খুশি। তবে ম্যাচটা শেষ করে আসতে পারলে আরও ভালো লাগত।’
সর্বোচ্চ রানসংগ্রাহকের প্রতিযোগিতা দারুণ জমে ওঠে। শীর্ষ পাঁচ ব্যাটারের প্রত্যেকেই ২০০ বা তার বেশি রান করেছেন। ২২৪ রান করে দুইয়ে সানরাইজার্স হায়দরাবাদের হাইনরিখ ক্লাসেন। তিনে আছেন কোহলির বেঙ্গালুরুর সতীর্থ রজত পাতিদার। এবারের আইপিএলে বেঙ্গালুরুকে নেতৃত্বও দিচ্ছেন পাতিদার। চার ও পাঁচে থাকা ইশান কিষাণ ও বৈভব সূর্যবংশীর রান ২১৩ ও ২০০। কিষাণ এবার সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। আর সূর্যবংশী খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর আর্জেন্টিনা শেষ ষোলোতে খেলবে মিসরের বিপক্ষে। পরশু আটলান্টায় হবে আর্জেন্টিনা-মিসর কোয়ার্টার ফাইনাল। যা ডালাস থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে। নতুন ভেন্যুতে যাওয়ার আগে মিসর ফুটবল দলের সদস্যরা ডালাস পুলিশ ডেপুটি চিফের সঙ্গে দেখা করেছেন।
৩৮ মিনিট আগে
শেষ ষোলোর লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইংল্যান্ড। সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। শুধু প্রতিপক্ষই নয়, ইংল্যান্ডকে লড়তে হবে ২ হাজার ২৪০ মিটার উচ্চতার পাতলা বাতাস, গর্জে ওঠা স্বাগতিক সমর্থক আর বিশ্বকাপে আসতেকার দুর্ভেদ্য ইতিহাসের সঙ্গে
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দেশটি। এখনো ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক লাশ। অনেকে জীবিত হয়ে ফিরলেও পরিবার-পরিজনদের হারিয়ে খুঁজছেন। তাদের জন্য প্রাণ কাঁদছে লিওনেল মেসির।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের অধিনায়কত্বে ফিরবেন বাবর আজম—কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এমন কথা। অবশেষে সেটাই সত্যি হলো। এই ব্যাটারকে অধিনায়ক করেই ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক প্যানেল।
৩ ঘণ্টা আগে