
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে ১৬৫ রানে হেরেছে শ্রীলঙ্কা। সিরিজ হার এড়াতে দ্বিতীয় টেস্টে জিততেই হবে লঙ্কানদের। তার আগে বড় ধরনের দুঃসংবাদ পেল স্বাগতিকেরা।
আগামী ২৩ আগস্ট কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে ভারত ও শ্রীলঙ্কা। সে ম্যাচে কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমালকে পাবে না শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কার খেলাও অনিশ্চিত। চোট পাওয়ায় প্রথম পছন্দের এই তিন ব্যাটারকে ছাড়াই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামতে হতে পারে তাদের।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) শুরুতে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি মেন্ডিস। তাঁর বদলি হিসেবে টেস্ট দলে নেওয়া হয়েছিল নিরোশান ডিকভেলাকে। প্রথম ইনিংসে ৮০ রান করে পাওয়া সুযোগ কাজে লাগিয়েছেন এই ব্যাটার। দ্বিতীয় টেস্টের একাদশেও তাঁর থাকার সম্ভাবনা বেশি।
চান্দিমালের জন্য চোটের পাশাপাশি আইসিসির নিয়মও বাধা হয়ে দাঁড়িয়েছে। কনকাশনের কারণে বদলি হওয়া কোনো খেলোয়াড় সাত দিনের মধ্যে মাঠে ফিরতে পারেন না। গলে প্রথম টেস্টের চতুর্থ দিনে চোট পেয়ে মাঠ ছাড়ার পর সেই নিয়মে দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেছেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ব্যাটার। তাঁর জায়গায় অভিষেক হয়েছিল পাসিন্দু সুরিয়াবন্দরার। প্রথম ইনিংসে ডাক মেরেও দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা ধরে রাখতে পারেন তিনি।
এদিকে জুনে কবজিতে অস্ত্রোপচারের পর এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি নিসাঙ্কা। সিরিজ নির্ধারণী ম্যাচে তাঁর খেলা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
মেন্ডিস ও চান্দিমালের না খেলার বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কার কোচ গ্যারি কারস্টেন বলেছেন, ‘কুশল মেন্ডিসের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট রয়েছে এবং কিছুদিন তিনি খেলতে পারবেন না। দিনেশও পরের টেস্টে খেলতে পারবে না। ফলে আমরা কয়েকজন খেলোয়াড়কে পাচ্ছি না। তবে এটি তরুণদের জন্য দলে এসে নিজেদের সামর্থ্য প্রমাণ করার দারুণ সুযোগ। এই দেশে এমন খেলোয়াড় আছে, যাদের প্রথম শ্রেণির ক্রিকেটে খুব ভালো রেকর্ড রয়েছে। তাদের জন্য এটি ভালো একটি সুযোগ।’
দ্বিতীয় টেস্টের জন্য এখনো দল ঘোষণা করেনি শ্রীলঙ্কা। ভারত সিরিজের আগে ঘোষিত দলটি ছিল শুধু প্রথম টেস্টের জন্য। ফলে মেন্ডিস, চান্দিমাল ও নিসাঙ্কার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে পরিবর্তন আনতেই হচ্ছে।

চোটের কারণে বাবর আজমকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে খেলতে নেমেছে পাকিস্তান। দলের অন্যতম সেরা তারকাকে ছাড়া খেলতে নেমে ইংলিশদের পেস তোপের সামনে মুখ থুবড়ে পড়ল সফরকারী দলের ব্যাটিং লাইন।
১৭ মিনিট আগে
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়াকে নিয়ে এলো আইএফএডি পিলো চিপস। বাংলাদেশ সফরে এসে আইএফএডি পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নস লিগ (ডিআইএসসিএল) ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে অংশ নেন সাবেক এই তারকা। তাঁর উপস্থিতি ও বক্তব্যে অনুপ্রাণিত হন
২৮ মিনিট আগে
১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে সিরিজ শেষ হবে।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং আক্রমণের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নের মতো অভিজ্ঞদের ক্যারিয়ার শেষের দিকে। চার বোলারেরই বয়স ৩৩ থেকে ৩৮ বছরের মধ্যে। এমন পরিস্থিতিতে অল্প সময়ের ব্যবধানে একাধিক সিনিয়র ক্রিকেটারের অবসর অস্ট্রেলিয়ার জন্য সম্ভাব্য
২ ঘণ্টা আগে