
জুন মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। বাংলাদেশ সিরিজের কারণে এখন পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ আয়োজন নিয়ে তৈরি হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার সূত্রের বরাত দিয়ে আজ এমনটাই জানিয়েছে।
মে মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফর করার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জিও সুপার আজ এক প্রতিবেদনে জানিয়েছে, ৩১ মে থেকে ৫ জুন হতে পারে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের তিনটি ওয়ানডে। তবে ঠাসা সূচির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আয়োজন করতে গিয়ে গলদঘর্ম অবস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কারণ, ৯ থেকে ২১ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি হবে। পিসিবিও অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ আয়োজনে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানিয়েছে জিও সুপার।
আগের সূচি অনুযায়ী ৫, ৮ ও ১১ জুন হওয়ার কথা ছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর তিন টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল ১৫, ১৮ ও ২০ জুন। তবে সেই সূচিতে পরিবর্তন এসেছে বলে আজ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পরিবর্তিত সূচি অনুযায়ী মিরপুর শেরেবাংলায় ৯, ১১ ও ১৪ জুন হবে তিন ওয়ানডে হবে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন টি-টোয়েন্টি।
এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল অস্ট্রেলিয়া। আজ সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের তিন ওয়ানডের একটি রাওয়ালপিন্ডিতে এবং অপর দুই ম্যাচ লাহোরে হতে পারে।
আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম (২০২৩–২৭) অনুযায়ী পাকিস্তানের এ বছর কাটবে বেশ ব্যস্ততার মধ্যে। ৮ থেকে ২০ মে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের। ১৯ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে তিন টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। তার আগে জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট খেলার কথা রয়েছে পাকিস্তানের।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন জার্সি পরে মাঠে নামবে, তা চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে তিন ম্যাচের দুটিতে দেখা যাবে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সি। শেষ ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কালো রঙের বিকল্প জার্সি প
৩৫ মিনিট আগে
বিশ্বকাপ সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে সোমবার প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে লিওনেল স্কালোনির দল।
১ ঘণ্টা আগে
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আত্মবিশ্বাসী হলেও সতর্ক অবস্থানেই আছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। বিশ্বকাপের আগে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অনুভূতির সঙ্গে অন্য কোনো অর্জনের তুলনা চলে না। অতীতের সাফল্য ভুলে দেশমের পুরো মনোযোগ এখন সামনের দিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সেনেগাল। ফিফার নির্ধারিত সময়সীমার শেষ দিনে কোচ পাপে থিয়াও প্রাথমিক ২৮ সদস্যের দল থেকে দুই ডিফেন্ডার মোস্তফা মবো ও ইলকাই কামারাকে বাদ দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়েছেন।
২ ঘণ্টা আগে