
হাতে থাকা ৬ উইকেট নিয়ে আজ নিজেদের সংগ্রহটা খুব বেশি বাড়িয়ে নিতে পারেনি অস্ট্রেলিয়া। এরপরও তাদের পুঁজি এবং লিড মিলিয়ে বড় লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটিং ব্যর্থতায় অ্যাডিলেড টেস্টে হারের শঙ্কায় আছে বেন স্টোকসের দল। এই ম্যাচ হারলে অ্যাশেজ সিরিজ হারবে সফরকারীরা।
তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২৭১ রান। বাকি ৬ উইকেটে আজ ৭৮ রান যোগ করে ৩৪৯ রানে অলআউট হয় স্বাগতিকেরা। প্রথম ইনিংসে তারা ৮৫ রানে এগিয়ে থাকায় ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৫ রানের। এর আগে এই সংস্করণে সর্বোচ্চ ৪১৭ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিল ক্যারিবীয়রা।
২২ বছর আগের সে রেকর্ড ভাঙার জন্য দুর্দান্ত ব্যাটিং করতে হতো ইংল্যান্ডকে। কিন্তু তাদের শুরুটা হয়েছে খুবই বাজে। ২০৭ রান করতেই হারিয়েছে ৬ ব্যাটারকে। ইনিংসের শুরুতেই ধাক্কা খাওয়া অতিথিদের হয়ে এক জ্যাক ক্রলি ছাড়া আর কেউ সেভাবে ব্যাটং করতে পারেননি। ৮ বাউন্ডারিতে ৮৫ রান করা এই ওপেনারকে ফেরান লায়ন। দলীয় ৩২ রানে বেন ডাকেট ও ওলি পোপকে হারানোর পর জো রুট ও হ্যারি ব্রুককে নিয়ে প্রতিরোধ গড়েন ক্রলি।
তৃতীয় উইকেটে রুটকে নিয়ে ৭৮ এবং চতুর্থ উইকেট জুটিতে ব্রুকের সঙ্গে ৬৮ রান যোগ করেন ক্রলি। এই ব্যাটার সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও রুট ও ব্রুক থামেন ৩৯ ও ৩০ রান করে। দলকে বিপদে রেখে সাজঘরে ফেরেন স্টোকস। লায়নের দ্বিতীয় শিকার হওয়ার আগে করেন মাত্র ৫ রান।
শেষ দিনে ইংল্যান্ডের ভরসা হয়ে টিকে আছেন উইল জ্যাকস ও জেমি স্মিথ। তাঁরা দুজন ১১ ও ২ রান নিয়ে ব্যাট করতে নামবেন। জেতার জন্য আরও ২২৮ রান করতে হবে ইংল্যান্ডকে। অন্যদিকে অস্ট্রেলিয়ার দরকার ৪ উইকেট।

বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ব্যাটারদের কাছে রীতিমতো যমে পরিণত হয়েছেন রানা। ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরামদের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও রানার প্রশংসায় পঞ্চমুখ। আশিকুর রহমান মজুমদারের চোখে রানা বাংলাদেশের নতুন সেনসেশন।
২৫ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের দামামা বেজে অনেক আগেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ যখন দরজায় কড়া নাড়ছে, ততই ব্যস্ততা বাড়ছে আয়োজকদের। শিরোপা নির্ধারণী ফাইনালে আকর্ষণীয় আয়োজন থাকছে বলে জানিয়েছে ফিফা। কলম্বিয়ান পপতারকা শাকিরা পারফর্ম করলেন ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে।
১ ঘণ্টা আগে
গতিশীল বোলিংয়ের সঙ্গে বাউন্সার, ইয়র্কারে ব্যাটারদের পরাস্ত করেন নাহিদ রানা। ব্যাটারদের কাছে তিনি এখন যম। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয় ইনিংসে গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। বাংলাদেশের গতিতারকা রানাকে এবার পুরস্কার দিল আইসিসি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাত নিয়ে সমালোচনা হয় প্রায়ই। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসের খেসারত দিয়ে বেশির ভাগ ম্যাচ হেরে যায় বাংলাদেশ। সেই বাংলাদেশের ফিল্ডিংয়ে অনেক উন্নতি হয়েছে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার।
২ ঘণ্টা আগে