
মোহাম্মদ সিরাজ, গৌতম গম্ভীরসহ ভারতীয় ডাগআউট তখন সীমানার বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ, হাতে ১ উইকেট নিয়ে শেষ দুই ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ১০২ রান। প্রত্যেক বলে ছক্কা মারলেও ৭২ রানের বেশি হয় না। শেষ পর্যন্ত ৯৬ রানের বিশাল জয়ে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। এবার তারা ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে পাখির চোখ করেছে।
২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। স্টেডিয়ামের ১ লাখ ৩২ হাজার দর্শক তো বটেই, প্রায় ১৫০ কোটি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাঁদিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। ২৮ মাস পর এবার আহমেদাবাদেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত দাপুটে জয়ে পেল আরও এক আইসিসি ইভেন্টের শিরোপা। লং অনে তিলক ভার্মা ক্যাচ ধরে শূন্যে ছুড়ে মারার পরই শুরু হয় উদযাপন। আহমেদাবাদের আকাশে তখন ফুটতে থাকে একের পর এক আতশবাজি।
যে সূর্যকুমারের ক্যাচে বার্বাডোজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত, তাঁর নেতৃত্বে শিরোপা নিজেদের কাছেই রেখে দিল এশিয়ার এই দল। তবে তাঁর লক্ষ্য যে আরও বড়। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আজ পর্যন্ত পুরো যাত্রাটাই খুব বিশেষ ছিল। দল হিসেবে আমরা যা অর্জন করেছি, সেটা আপনারা সামনে দেখতেই পাচ্ছেন। তাই আমি খুবই খুশি। অলিম্পিকে স্বর্ণপদক জেতা পরবর্তী লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা কাজ করব।’
বার্বাডোজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ১১ বছর পর আইসিসি ইভেন্টে শিরোপাখরা ঘুচিয়েছিল ভারত। চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত শর্মা, বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার পর সেই চেয়ারে বসেন গৌতম গম্ভীর। পরবর্তীতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারত জিতেছে গম্ভীরের অধীনেই।
আহমেদাবাদে গতকাল শিরোপা জিতে সাদা বলের ক্রিকেটে হ্যাটট্রিক শিরোপা জিতল ভারত। এখন এই ধারাবাহিকতা ধরে রাখতে চান সূর্যকুমার। চ্যাম্পিয়ন অধিনায়ক বলেন, ‘আমরা ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম। সম্পূর্ণ ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছিলাম। আর এখন ২০২৬ সালে আমরা ঘরের মাঠে দর্শকদের সামনে বিশেষ কিছু করতে চেয়েছিলাম। ২০২৭, ২০২৮, ২০২৯ সালেও আমরা এভাবেই চালিয়ে যেতে চাই।’
১৯০০ সালের প্যারিস অলিম্পিকের পর প্রথমবারের মতো অলিম্পিকে ক্রিকেট হতে যাচ্ছে ২০২৮ সালে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়ার পর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও নারী—দুই বিভাগেই ছয়টি করে দল খেলবে। চ্যাম্পিয়ন ভারত এখন আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের সব ম্যাচ হবে পোমোনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে। এই স্টেডিয়াম লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে তৈরি করা একটি অস্থায়ী স্টেডিয়ামে।

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
২৩ মিনিট আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
৩১ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
১ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
২ ঘণ্টা আগে