২, ৪ ও ০—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই হলো লিটন দাসের রান। ব্যাটিংয়ে অধরাবাহিকতার বৃত্তে আটকে পড়া বাংলাদেশ উইকেটরক্ষক আজ আবারও উইকেট দিয়েছেন বাজে শট খেলে।
পেসার আলজারি জোসেফের আউটসাইড অফের বল খোঁচা মেরে স্লিপে ব্রেন্ডন কিংয়ের হাতে বন্দী ফিরেছেন লিটন। উইকেটে টিকেছিলেন মাত্র ২ বল। তাঁর বিদায়ে বাংলাদেশের ওপর চাপ আরও বেড়েছে। এর আগে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশ ওপেনারও ফিরেছেন ডাক মেরে।
ডাক মেরে ফিরতে পারতেন আরেক ওপেনার সৌম্য সরকারও। আলজারির করা ইনিংসের চতুর্থ বলে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু স্লিপে সেই সহজ ক্যাচ ছেড়ে দেন কিং। আলজারি সেই উইকেট না পেলেও তৃতীয় ওভারে করেন জোড়া শিকার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৪ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন সৌম্য (৮), সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (১৩)।
হোয়াইওয়াশ এড়াতে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। হারলে ২০১৪ সালের পর উইন্ডিজে হবে হোয়াইটওয়াশ।

লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিই যে কাল হয়ে দাঁড়িয়েছে। তবু ম্যাচটি আয়োজন করতে সর্বাত্মক চেষ্টা করেছিল উয়েফা ও কনমেবল। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে একের পর এক প্রস্তাব
২০ মিনিট আগে
লিওনেল মেসি ৯০০ গোল কবে করবেন—গত এক সপ্তাহ ধরে এই অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা। কারণ, মাইলফলকটি অর্জন করলে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের প্রয়োজন কেবল এক গোলের। অনেকে আজ অপেক্ষা করছিলেন ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোল করেই ফেলবেন মেসি। কিন্তু গোল করা তো দূরে থাক, আর্জেন্টাইন
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা মাঠে গড়ানো নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। তবে শেষ পর্যন্ত জানা গেল, ম্যাচ আর হচ্ছে না। উয়েফা আজ এক বিবৃতিতে ফিনালিসিমা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগে
লক্ষ্য ৫০ ওভারে ২৯১ রান। ওভারপ্রতি ছয়ের চেয়েও কম। সিরিজ জিততে যেখানে ঠাণ্ডা মাথায় খেলা দরকার, পাকিস্তান সেখানে চড়াও হয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশের ওপর। বেশি আক্রমণাত্মক খেলতে গিয়েই একের পর এক উইকেট হারাচ্ছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে