
লিওনেল মেসি ৯০০ গোল কবে করবেন—গত এক সপ্তাহ ধরে এই অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা। কারণ, মাইলফলকটি অর্জন করলে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের প্রয়োজন কেবল এক গোলের। অনেকে আজ অপেক্ষা করছিলেন ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোল করেই ফেলবেন মেসি। কিন্তু গোল করা তো দূরে থাক, আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড আজ খেলতেই নামেননি।
বাংলাদেশ সময় আজ ভোরে শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মুখোমুখি হয়েছে শার্লট-ইন্টার মায়ামি। কিন্তু যে মেসি ছিলেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু, তাঁকে আজ দলেই রাখা হয়নি। কেন তাঁকে রাখা হয়নি—এই প্রশ্নের উত্তরে ইন্টার মায়ামির সহকারী কোচ হ্যাভিয়ের মোরালেস বলেন, ‘কোচিং স্টাফের সদস্যরা মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেক সপ্তাহের বুধবার-শনিবার খেলতে হচ্ছে। সামনে বড় হোম ম্যাচ রয়েছে। হাভিয়ের ও কোচিং স্টাফ মিলে দলের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে।’
গত সপ্তাহে ডিসি ইউনাইটেডের বিপক্ষে এমএলএসে ২-১ গোলে জয়ের ম্যাচে মেসি এক গোল করেন। প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারে এটা তাঁর ৮৯৯তম গোল। এই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন তিনি। পরবর্তীতে ১২ মার্চ ন্যাশভিলের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগেও খেলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু গিওদিস পার্কের ন্যাশভিল-ইন্টার মায়ামি ম্যাচ গোলশূন্য ড্র হয়।
মেসিবিহীন মায়ামি আজ শার্লটের বিপক্ষে ম্যাচ ইন্টার মায়ামি গোলশূন্য ড্র করে। মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দি পলও খেলতে পারেননি এই ম্যাচে। তবে ম্যাচের শেষে এসে প্রধান কোচ হ্যাভিয়ের মাশচেরানো প্রধান রেফারির সঙ্গে তর্ক করার শাস্তি হিসেবে সংবাদ সম্মেলনে আসতে পারেননি।
শার্লট-ইন্টার মায়ামি ম্যাচ গোলশূন্য ড্র হলেও মায়ামি তিন নম্বরে অবস্থান করছে। ৪ ম্যাচে ২ জয়, ১ হার ও ১ ড্রয়ে মায়ামির পয়েন্ট ৭। নিউইয়র্ক সিটি, ন্যাশভিল দুই দলের পয়েন্ট ১০ হলেও গোল ব্যবধানের কারণে শীর্ষে নিউইয়র্ক সিটি। দুইয়ে অবস্থান করছে ন্যাশভিল।

খ্যাতির বিড়ম্বনা বলতে যা বোঝায়, তা-ই হলো হাইনরিখ ক্লাসেনের সঙ্গে। নাছোড়বান্দা এক ভক্ত তাঁর ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু কিছুতেই রাজি হলেন না দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে বসেন তিনি।
৮ ঘণ্টা আগে
এক সপ্তাহের মধ্যেই টুর্নামেন্টের নিয়ম বদলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৭ এপ্রিল বিসিবি জানিয়েছিল, রেলিগেশন লিগ থাকছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। আজ বিসিবি বলছে ভিন্ন কথা।
৯ ঘণ্টা আগে
কোয়ালিফায়ার খেলার সুবিধা তো এটাই। জিতলে সরাসরি ফাইনালের টিকিট। হারলেও আরেকটা সুযোগ থাকবে। নাহিদ রানার দল পেশোয়ার জালমি জিতেই সরাসরি ফাইনালে উঠেছে। শিরোপাজয়ী ফাইনালে থাকছেন বিশ্বকাপজয়ী এক অধিনায়ক।
৯ ঘণ্টা আগে
রজত পাতিদার আউট কি নট আউট—এই আলোচনা চলছে গত ২৪ ঘণ্টা ধরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের ফলও হয়ে গেছে। কিন্তু পাতিদারের আউট নিয়ে বিতর্ক থামছেই না। অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞের দৃষ্টিতেই বেঙ্গালুরু অধিনায়ক নট আউট।
১০ ঘণ্টা আগে