
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমকে সামনে রেখে দুর্দান্ত এক পেস বোলিং বিভাগ গঠন করেছিল কলকাতা নাইট রাইডার্স। মাথিশা পাথিরানা, হার্শিত রানার পাশাপাশি যেখানে ছিল মোস্তাফিজুর রহমানের মতো বড় নাম। কিন্তু এই পেস ত্রয়ীকে পাচ্ছে না কলকাতা। এটা কলকাতার বিপক্ষে প্রতিপক্ষের জন্য কাজটা সহজ করে দেবে বলে মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছে কলকাতা। চোট পেয়ে ছিটকে গেছেন হার্শিত। একই কারণে টুর্নামেন্টের শুরুর অংশে পাথিরানাকে পাবে না তিনবারের চ্যাম্পিয়নরা। এমন পরিস্থিতিতে কলকাতার বোলিং লাইনকে আগের মতো কার্যকর দেখছেন না অশ্বিন। বরং অতীতের তুলনায় এবার ফ্র্যাঞ্চাইজিটির বোলিং আক্রমণ বেশ দুর্বল মনে হচ্ছে সাবেক ক্রিকেটারের কাছে।
নিজের ইউটিউব চ্যানেলে বলেন অশ্বিন বলেন, ‘নিলামের পর আমি বলেছিলাম কলকাতার বোলিং আক্রমণ ভালো হয়েছে। কিন্তু এখন মোস্তাফিজুর রহমান নেই, পাথিরানা চোটে আছে, হার্শিত রানাও বাদ পড়েছে। কলকাতার জন্য ইতিবাচক দিক হলো—দলে ব্লেসিং মুজারাবানিকে নিয়েছে। সে কঠোর পরিশ্রম করেছে, তাকে নিয়ে আমি আশাবাদী। কিন্তু এত চোটের মাঝে কাউকে তো বড় দায়িত্ব নিতে হবে। এই মুহূর্তে এমন কাউকে আমি দেখতে পাচ্ছি না।’
এবারের আইপিএলে কলকাতার বোলিং আক্রমণ নিয়ে হতাশা প্রকাশ করে অশ্বিন আরও বলেন, ‘কলকাতার বোলিং আক্রমণ দেখে এখন আর প্রতিপক্ষ দলগুলো ভয় পাবে না। বৈচিত্র, নতুনত্বের আকর্ষণ আর সেই ভীতি—এই বিশেষ দিকগুলো এখন আর নেই। আগে ব্যাটাররা অ্যানালিস্ট রুমে গিয়ে বোলারের হাতের অ্যাকশন দেখত কিংবা শুধু সিঙ্গেল নেওয়ার দিকেই মনোযোগ দিত।’
আগের মতো ফর্ম নেই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইনের। তাঁদের সেরা চেহারায় ফেরার উপায় বাতলে দিয়েছেন অশ্বিন, ‘বরুণ এখন তার ক্যারিয়ারের এমন এক পর্যায়ে, যেখানে তাকে নতুন করে সমাধান খুঁজতে হবে। তবে এটা প্রতিটি ক্রিকেটারের উন্নতি আর ক্যারিয়ারের স্বাভাবিক অংশ। আমার মনে হয়, তার নতুনত্বের আকর্ষণটা এখন আর নেই। সুনিল নারাইনও এখন আর আগের মতো দ্রুতগতির বল করতে পারেন না তার বোলিং অ্যাকশনের কারণে। ইডেন গার্ডেনস ছোট মাঠ হওয়ায় প্রতিপক্ষ এখন সহজেই ভাবতে পারে—‘এই দলটা আমাকে ভয় দেখাতে পারবে না, তাই চল আক্রমণে যাই।’
আইপিএল শুরু হবে আগামী ২৮ মার্চ। কলকাতার মিশন শুরু হবে পর দিন অর্থাৎ ২৯ মার্চ। নিজেদের প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নামবে তারা। ম্যাচটির ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়াম।

শুরুতেও হাসান মাহমুদ, শেষেও হাসান মাহমুদ—ডারউইনে আজ শুরু হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ইনিংসের গল্পটা এমনই। দুই ওপেনারকে ফেরানো হাসান নিয়েছেন স্বাগতিকদের শেষ ৪ উইকেটও। তাঁর আগুনে বোলিংয়ে ২০০-এর আগেই শেষ অস্ট্রেলিয়া।
১৭ মিনিট আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে খেলতে নেমে রীতিমতো আগুন বাংলাদেশ। সফরকারীদের বোলিং তোপে চোখে সর্ষেফুল দেখছে অস্ট্রেলিয়া। দুই সেশনেই ৮ উইকেট হারিয়ে অজিরা এখন ২০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষেই একের পর এক নতুন কোচ পাচ্ছে দলগুলো। জার্মানিতে ইয়ুর্গেন ক্লপ, ফ্রান্সে জিনেদিন জিদান কোচের দায়িত্ব পেয়েছেন কদিন আগেই। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন জাভি হার্নান্দেজ। নেদারল্যান্ডসের কোচ হয়ে মনে করালেন ৪৮ বছরের পুরোনো এক ঘটনা।
২ ঘণ্টা আগে
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-অ্যাস্টন ভিলা সুপার কাপের ম্যাচকে চাইলে অনেকেই দুয়ে-অ্যাস্টন ভিলা ম্যাচও বলতে পারেন। সালজবুর্গের রেড বুল অ্যারেনায় গতকাল তাঁর নৈপুণ্যে পিএসজি জিতল সুপার কাপের শিরোপা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পেলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
২ ঘণ্টা আগে