
সালমান আলী আঘা গতকাল সংবাদ সম্মেলনে রোমাঞ্চকর শেষের ইচ্ছা প্রকাশ করেছিলেন। মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের হালহকিকত দেখে তেমনই মনে হচ্ছে। ড্র, বাংলাদেশের জয়, পাকিস্তানের জয়—টেস্টের ফল হতে পারে যেকোনো কিছুই হতে পারে।
প্রথম টেস্টে বাংলাদেশ আধিপত্য বিস্তার করে খেললেও পাকিস্তান কখনো কখনো প্রত্যাবর্তনের চেষ্টা করেছে। আজ শেষ দিনে প্রথম দুই সেশনে বৃষ্টি কোনোরকম বাধা সৃষ্টি করেনি। রৌদ্রজ্জ্বল আবহাওয়া বজায় থাকলে মিরপুর টেস্টে শেষ বিকেলে রোমাঞ্চকর কিছুই অপেক্ষা করছে। চা পানের বিরতি পর্যন্ত পাকিস্তান করেছে ৩ উইকেটে ১১৬ রান। শেষ সেশনে আর ৭ উইকেট নিতে পারলেই জিতবে বাংলাদেশ। পাকিস্তানের করতে হবে আরও ১৫২ রান। সর্বোচ্চ ৪৫ ওভার হতে পারে শেষ বিকেলে।
দ্বিতীয় ইনিংসে ৫০.৩ ওভারে ৩ উইকেটে ১৫২ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শেষ দিনে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান যোগ করার পর ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। ১৫০ বলের ইনিংসে ৭ চার মেরেছেন তিনি। ১৩ রান করলে রেকর্ড গড়া এক সেঞ্চুরিই করতে পারতেন তিনি। কিন্তু নোমান আলীর বলে এলবিডব্লিউ হওয়ায় তা আর সম্ভব হয়নি।
পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান ৩ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে নিয়েছেন ১০১ উইকেট। হাসান আলী ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ডিপ স্কয়ার লেগ বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ ধরেছেন। শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস ২ ও ১ উইকেট পেয়েছেন।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান করলে লিডটা দাঁড়ায় ২৬৭ রানের।

১৯ মে ফাইনালে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান। প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্সকে ৪–০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে কিংস। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা।
১৬ মিনিট আগে
রাওয়ালপিন্ডিতে ২০২৪ সালে আগুনে বোলিংয়ে নজর কেড়েছিলেন নাহিদ রানা। এবার রানা মিরপুরে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে তেমন একটা সফল হতে পারেননি। পাকিস্তানের ব্যাটাররা তাঁকে বেশ হোমওয়ার্ক করেই এসেছিলেন। কিন্তু রানা জ্বলে উঠলেন মোক্ষম সময়েই। তাঁর হাতেই হলো পাকিস্তানের ইনিংসের সমাপ্তি।
২৫ মিনিট আগে
জাদুকরী ফুটবলে মুগ্ধ করে প্রায়ই আলোচনায় আসেন লামিনে ইয়ামাল। গড়েন একের পর এক রেকর্ড। কিন্তু এবার তাঁকে নিয়ে আলোচনা অন্য কারণে। বার্সেলোনার শিরোপা জয়ের উৎসবে ছাদখোলা বাসে উড়িয়েছেন ফিলিস্তিনি পতাকা।
১ ঘণ্টা আগে
বৈশাখের বৃষ্টিতে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট বারবার বাধাগ্রস্ত হয়েছে। বৃষ্টির আশঙ্কা রয়েছে সিলেটেও। বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন নিয়ে তাই আলোচনা চলছিল। কিন্তু ভেন্যু বদলাচ্ছে না।
২ ঘণ্টা আগে