
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরুর এক দিন আগেই উন্মোচন করা হলো ট্রফি। ক্রিকেট অস্ট্রেলিয়া লেখা টেবিলের ওপর বসানো কাঠের ফ্রেমের দিকে তাকিয়ে আছেন দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্যাট কামিন্স। একে অপরের দিকে তাকিয়ে হেসেছেনও তাঁরা। তবে আগামীকাল থেকে ডারউইনে শুরু হতে যাওয়া টেস্টে দুজনেই বনে যাবেন প্রতিপক্ষ।
ডারউইন টেস্ট শুরুর এক দিন আগে আজ একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। কামিন্সের সঙ্গে পেস আক্রমণে আছেন জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কের মতো দুই পরীক্ষিত পেসার। ব্যাটিং লাইনআপে আছেন ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারির মতো অভিজ্ঞ ব্যাটাররা। আজ যখন বাংলাদেশের প্রতিনিধি হয়ে শান্ত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তখন কৌতূহলী হয়ে একাদশ জানতে চেয়েছেন অনেকেই। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এখনো একাদশ সাজানো হয়নি। দলের ছোটখাটো কিছু চোট সমস্যা রয়েছে। আগামীকাল তাই আমরা একাদশ নির্ধারণ করব।’
টেস্ট সিরিজ শুরুর আগেই গতিতারকা নাহিদ রানাকে হারিয়েছে বাংলাদেশ। আরেক পরীক্ষিত পেসার শরীফুল ইসলাম চোটে পড়ায় নেই ডারউইন টেস্টে। তাইজুল ইসলামও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পেয়েছেন চোট। একাদশ প্রকাশ না করলেও ধারণা দিয়েছেন শান্ত। আজ সংবাদ মাধ্যমকে বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, ‘উইকেট দেখে তো ভালোই মনে হচ্ছে। ২ স্পিনার, ৩ পেসার—এমন অবস্থা দেখে খেলেছি। তবে কালকের কন্ডিশন আবার দেখার সুযোগ রয়েছে। তারপর সিদ্ধান্ত নিচ্ছি।’
ডারউইনের প্রধান কিউরেটর জ্যাক পাভলিচ গতকাল সাংবাদিকদের এই মাঠের উইকেট সম্পর্কে ধারণা দিয়েছিলেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘প্রথাগত অস্ট্রেলিয়ান পিচ বলতে যা বোঝায়, আসলে দেশের সব পিচ তেমনই আচরণ করে। এখানেও তাই ব্যতিক্রম হবে না। আমি আশা করছি ধারাবাহিক ব্যাটিং উইকেট হবে। বোলাররা পরিশ্রমের সুফল পাবে।’ অনেকের মতে ডারউইনের পিচ অনেকটা উপমহাদেশের উইকেটের সমতুল্য। বাংলাদেশ-ভারতের মতো দলগুলোর সেখানে সফল হওয়ার সম্ভাবনা তাই বেশি।
এই ডারউইনেই কদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংসে হেরেছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি ছাড়া ব্যাটিংয়ে বলার মতো কিছু নেই সেখানে। উপরন্তু তিনি ঘূর্ণিজাদুতে নিয়েছেন ২ উইকেট। তাঁর সমান ২ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। হাসান মাহমুদ নিয়েছেন ৪ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী।
প্রস্তুতি ম্যাচে ইনিংসে হার নিয়ে তেমন একটা চিন্তিত নন শান্ত। আজ বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সেটা তো প্রস্তুতি ম্যাচ ছিল। এমন (ইনিংসে হার) হতেই পারে। প্রস্তুতি নিতেই আগেভাগে এসেছিলাম। প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করছি। ভালো ক্রিকেট খেলতেও আশাবাদী।’
চোটে পড়ায় শরীফুল খেলতে পারছেন না প্রথম টেস্ট। আজ বাংলাদেশের বাঁহাতি পেসারকে নিয়ে সুখবর দিলেন শান্ত, ‘হ্যাঁ শরিফুল ফিটনেস টেস্ট পাশ করেছে। ভালো বোলিংও করছে। আশা করি দ্বিতীয় টেস্টে খেলবে।’ আলোচনায় আছেন লিটন দাসও। ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডের পর মাংসপেশির চোটে পড়ায় বাংলাদেশের জার্সিতে আর খেলতে পারেননি। ছিলেন না কদিন আগে সিএ একাদশের বিপক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচেও। বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে শান্ত বলেন, ‘হ্যাঁ লিটন এখন শতভাগ ফিট।’
মাউন্ট মঙ্গানুইয়ে ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে ইবাদত হয়েছিলেন ম্যাচসেরা। ১২১ রানে নিয়েছিলেন ৭ উইকেট। যেখানে ৬ উইকেটই নিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। খরচ করেছিলেন ৪৬ রান। এবার সুযোগ পেলে ইবাদত দারুণ কিছু করবে বলে আশা শান্তর। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ইবাদত চোটে পড়ায় দুর্দান্ত খেলছিল। চোট কাটিয়ে ফিরে ২-৩ টেস্ট খেলেছে। ভালো বোলিং করছে। কাল সুযোগ পেলে আশা করি বিশেষ কিছু করবে।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাকেতে হবে ২২ আগস্ট। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এক নজরে টিভিতে দেখে নিন কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলবেন দেখে নাজমুল হোসেন শান্তর মনে কাজ করছে বাড়তি রোমাঞ্চ। আজ যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তাঁর কণ্ঠে ফুটে উঠেছে উচ্ছ্বাস। দুই যুগে সময় অনেক বদলেছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
৩ ঘণ্টা আগে
হোর্হে মেসি তো শুধু লিওনেল মেসির বাবাই ছিলেন না। ছিলেন আজকের মেসি হয়ে ওঠার কারিগরও। কাছের মানুষকে হারিয়ে সুদূর ফ্লোরিডা থেকে রোজারিওর উদ্দেশ্যে উড়াল দিয়েছেন মেসি। শোকাহত মেসিকে মাঠে আরও সময় দিতে চাচ্ছে তাঁর ক্লাব ইন্টার মায়ামি।
৩ ঘণ্টা আগে
মৌসুম শুরু হতে এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। বেশির ভাগ ক্লাবের অনুশীলনই শুরু হয়নি। জাতীয় দলেরও এখন কোনো ক্যাম্প নেই। এই অবসর সময়ে তাই দেশের বিভিন্ন প্রান্তের স্থানীয় টুর্নামেন্টে খেপ খেলায় ব্যস্ত জাতীয় দলের একঝাঁক ফুটবলার। কোথাও কাদামাখা মাঠ, কোথাও এবড়োখেবড়ো মাঠ—সেখানেই খেলছেন শেখ মোরসালিন, ফয়সাল আহমে
৪ ঘণ্টা আগে