অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সবার কৌতুহল লিটন দাসকে নিয়ে। প্রথম টেস্টে এই উইকেটরক্ষক ব্যাটার খেলবেন কি না, সেটা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বললেও আশার কথা শোনালেন বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিক মজুমদার।
গত ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে শেষ ওয়ানডে চলাকালীন কাফ মাসেলে চোট পান লিটন। এই চোটের কারণে জিম্বাবুয়ে সফরে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। এমনকি শুরুতে অজিদের বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি করায় শেষ পর্যন্ত দলে ডাকা হয় লিটনকে।
ডারউইনে আগামী ১৩ আগস্ট বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হবে। সে ম্যাচের একাদশে লিটন থাকছেন কি না, এই বিষয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে ফিল্ডিং কোচের কথায় লিটনকে নিয়ে আশায় বুক বাধতেই পারেন ভক্তরা।
আজ ফিল্ডিং অনুশীলন করেছেন লিটন। গা গরমের জন্য সতীর্থদের সঙ্গে ফুটবলও খেলেছেন। তবে ব্যাটিং করতে দেখা যায়নি তাঁকে। তাই বাংলাদেশের সাদা বলের অধিনায়ক পুরোপুরি ফিট কি না, সেটা এখনো নিশ্চিত নয়।
লিটন প্রথম টেস্টে খেলবেন কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আশিক বলেন, ‘আপনারা দেখেছেন লিটন স্লিপ ক্যাচের সময় সে কিপিং করছিল এবং তার মুভমেন্টও অনেক ভালো। তো আলহামদুলিল্লাহ।’
মূল সিরিজ শুরুর আগে ক্রিকেটাররা ডারউইনের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ায় খুশি আশিক, ‘আমরা অনেক আগেই এখানে এসেছি। ক্রিকেটাররা এখানকার কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং অনেকটা হয়ে গেছে। আমি বলব যে ৯০% মানিয়ে নেওয়া হয়ে গেছে ওদের।’
প্রতিপক্ষ দলে কাঁরা আছেন, সেটা না দেখে মাঠে নিজেদের সেরাটা দিতে চায় বাংলাদেশ। এই প্রসঙ্গে আশিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের ক্রিকেটাররা মানসিকভাবে প্রস্তুত খেলা টেস্টে লড়াই করার জন্য। এটা গোল বলের খেলা। আমরা মানসিক এবং শারীরিক—দুইভাবেই প্রস্তুতি নিচ্ছি। এটা দেখা যাবে মাঠে।’

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ক্রিকেট দল সফর করলেও দ্বিপক্ষীয় সিরিজ হয় না বললেই চলে। ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর এবার অস্ট্রেলিয়ায় বাংলাদেশ গেল টেস্ট সিরিজ খেলতে। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে কারও মিলেছে সুখবর, আবার কেউ পেলেন দুঃসংবাদ।
১১ মিনিট আগে
এই প্রশ্ন উঠার পেছনে মূল কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজে ব্যাটিং। ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরেছে শান্তরা; তাও মাত্র আড়াই দিনেই। অস্ট্রেলিয়া সফরেও ব্যাটিংয়ে দৈন্যদশা ভোগাচ্ছে বাংলাদেশকে। একমাত্র প্রস্তুতি ম্যাচে পুরো তিন দিন খেলতে পারেনি অতিথিরা। দ্বিতীয়
১৭ মিনিট আগে
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ যে হচ্ছে না, সেটা এখন বলে দেওয়াই যায়। গতকাল ক্রিকবাজের সংবাদ প্রকাশের পর অনেকটা ধারণা পাওয়া গেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা করেছে।
১ ঘণ্টা আগে
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল ডারউইনে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ২২ আগস্ট ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে হাজির হন দুই দলের অধিনায়ক। সেখানেই বাংলাদেশের বর্তমান দল নিয়ে নিজের অভিমত প্রকাশ করেন কামিন্স।
১ ঘণ্টা আগে