
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর আগেই দুর্বার রাজশাহীর নাম হয়ে যায় ‘দুর্বল রাজশাহী’! সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের দেওয়া এই নামেরই বাস্তব প্রতিফলন দেখা যায় টুর্নামেন্ট শুরুর পর। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বিতর্কিত ও অপেশাদারি কর্মকাণ্ডে বিপিএলের ভাবমূর্তির বারোটা বাজিয়ে চরম কলঙ্কিত করে ছেড়েছে তারা।
দেশি, বিদেশি সব ক্রিকেটারেরই পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমানের বিরুদ্ধে।তাঁর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ভ্যালেন্টাইন গ্রুপের বিপিএল সম্পৃক্ততার প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই। খেলা মাঠে গড়ানোর পর প্রতিশ্রুত পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়া, বারবার চেক বাউন্স, হোটেল বিল ঠিকঠাক পরিশোধ না হওয়া--ইত্যকার অভিযোগ এই শফিকুর রহমানের বিরুদ্ধে। কাল তাদের বিদেশি ক্রিকেটাররা এতটাই শক্ত অবস্থানে গেছেন যে তাঁরা ম্যাচই বয়কট করেছেন। বিপিএলে প্রতিটি ম্যাচে বিদেশি ক্রিকেটার খেলানোর বাধ্যবাধকতা থাকলেও পরে বিশেষ বিবেচনায় শুধুই স্থানীয় ক্রিকেটারদের নিয়ে খেলার বিশেষ অনুমতি পায় রাজশাহী।
অথচ গত রাতে মিরপুরে ম্যাচ শেষে বোঝার উপায়ই নেই যে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ওপর দিয়ে কতটা বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। লো স্কোরিং শ্বাসরুদ্ধকর এক ম্যাচে টেবিল টপার রংপুরকে হারিয়ে হোটেলে ফিরে রাজশাহীর এমডি শফিককে কাঁধে তুলে নিয়ে নাচলেন তাসকিন আহমেদরা। তাঁকে সহাস্যে আলিঙ্গন করেছেন দলের সদস্যরা। তাসকিন, এনামুল হক বিজয়, মৃত্যুঞ্জয় চৌধুরীরা কেক কেটেছেন ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারীকে নিয়ে। অথচ কদিন পর পর শফিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে দল থেকেই। এরকম ছবি পৃথিবীর আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে মেলে?
রাজশাহী কাল মালিককে নিয়ে জয়োৎসব করার ভিডিও প্রকাশের পর অনেকেই মজা করেছেন। হা-হা রিঅ্যাকশনই পড়েছে সহস্রাধিক। অনেকে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন এই ভিডিও নিয়ে। এর মধ্যে এমনও তীর্যক প্রশ্ন আছে, ‘কেকের টাকা এল কোত্থেকে?’
রংপুর রাইডার্সের বিপক্ষে গতকাল ২ রানে ম্যাচ জয়ের পর তাসকিন কথা বলেছেন দুর্বার রাজশাহীর মালিকপক্ষের সুরেই। রাজশাহী অধিনায়ক ম্যাচ শেষে জানিয়েছেন, চেক নিয়ে বিদেশিদের দরজায় নক করার পরও নাকি খোলেননি। অথচ যে পারিশ্রমিক ইস্যু নিয়ে টালমাটাল অবস্থা, সেই কাজটাই কি না করল বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর। ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি জানা যায় গতকাল সকালে। ব্যাগপত্তর গুছিয়ে তাঁরা হোটেল ওয়েস্টিন ছেড়ে দিয়েছেন। রংপুর বিপক্ষে গতকাল মিরপুরে রাজশাহী খেলেছে বিদেশি ক্রিকেটার ছাড়াই। এ ঘটনা বিপিএল ইতিহাসেই দ্বিতীয়টি ঘটেনি।
আরও পড়ুন:

দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে শুরুতে ১০ মিনিটে পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত ৩৫ মিনিটে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। মাঝখানে একটি আত্মঘাতী গোল রহমতগঞ্জকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
৬ ঘণ্টা আগে
৪১৩ রানকে টেস্টে যেকোনো বিচারেই বড় সংগ্রহ বলতে হয়। তার ওপর সবুজ উইকেট হলে তো কথাই নেই। তবে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের এই সংগ্রহকেই যেন মামুলি বানিয়ে ফেলছে পাকিস্তান। আজান আওয়াইস, ইমাম উল হক, আব্দুল্লাহ ফজলের ব্যাটে বাংলাদেশকে দারুণ জবাবই দিচ্ছি সফরকারী দল।
৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে বিশ্বকাপের মাসখানেক আগে সব অনিশ্চয়তা দূর করল এশিয়ার দেশটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে ইরান।
৯ ঘণ্টা আগে
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাস যেভাবে আউট হয়েছেন তাতে ভক্তরা বিরক্ত হয়েছে বৈকি। ভুল শটে প্রতিপক্ষের ফিল্ডারের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেও দিনটা স্মরণীয় হয়ে থাকল এই উইকেটরক্ষক ব্যাটারের জন্য। সেটা মাইলফলকের জন্য।
১১ ঘণ্টা আগে