
বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে বিতর্কের মাঝেই কিছুটা দেরি করে ম্যাচ খেলতে এসেছে দুর্বার রাজশাহী। তবে তাদের সঙ্গে আসেনি কোনো বিদেশি ক্রিকেটার। প্রধান কোচ এজাজ আহমেদ দলের সঙ্গে এলেও ওয়ার্ম-আপে ক্রিকেটারদের নিয়ে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। পরে রাজশাহীর একাদশে সত্যি সত্যি ছিল না কোনো বিদেশি ক্রিকেটার।
সন্ধ্যায় বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহীর বিশেষ অনুরোধে টুর্নামেন্টের বৃহৎ স্বার্থে বিশেষ বিবেচনায় নাকি তারা বিদেশি ক্রিকেটার ছাড়াই ম্যাচ খেলতে দিয়েছে। বিপিএল শুরুর পর থেকেই পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক ও অপেশাদার আচরণ দেখিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। আজ বিকেলে বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের বলেন, ‘রাজশাহী দলের আচরণে আমরা অত্যন্ত বিব্রত। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, যথাযথভাবে দল পরিচালনা করবে। কিন্তু তারা তা ভঙ্গ করেছে। এতে বিপিএল ও দেশের ক্রিকেটের সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমরা তাদের বিষয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্কের আওতায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছি।’
রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সীমা অতিক্রম করেছে বলে মনে করেন মিঠু, ‘চুক্তিতে সব স্পষ্টভাবে উল্লেখ ছিল। এমন আচরণ মেনে নেওয়া যায় না। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছুতে ছাড় দিয়েছিলাম, কিন্তু তারা সীমা অতিক্রম করছে। সমস্যার সমাধানে আমরা আলোচনা করেছি, তবে চুক্তির শর্ত না মানার ঘটনাগুলো এখন আর গ্রহণযোগ্য নয়। সবকিছুর একটা সীমা আছে, যা তারা বারবার লঙ্ঘন করছে।’
আজ সারা দিনই আলোচনায় দুর্বার রাজশাহী। এবারও সেই পারিশ্রমিক ইস্যু। বেঁকে বসেছেন বিদেশি ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে না পেলে আজ সন্ধ্যায় তাঁরা রংপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন না—বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকায় একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে। ম্যাচ বয়কটেরও দিয়েছিল ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত রাজশাহী ম্যাচ খেললেও বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছেন।
আরও পড়ুন:

সরকারি সিদ্ধান্তে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ অংশ নেয়নি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর গত মে মাসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্বকাপে অংশগ্রহণ না করার কারণ অনুসন্ধানে। সেই তদন্ত কমিটি আজ সংবাদমাধ্যমের সামনে
১ ঘণ্টা আগে
সরকারের সিদ্ধান্তে ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ শেষে মে মাসে তদন্ত কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে
ফুটবলে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পেছনে নেইমারের বড় ভূমিকা ছিল বলে জানালেন ফিলিপ কুতিনিও। দীর্ঘ বিরতির পর ব্রাজিলিয়ান এই তারকা সান্তোসে যোগ দিয়েছেন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন তিনি।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ৩০ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক হতে যাচ্ছে বার্সেলোনার ক্যাম্প ন্যু। ২০২৯ সালের ইউরোপ সেরার লড়াই হবে এই ঐতিহাসিক স্টেডিয়ামে। মঙ্গলবার উয়েফা ২০২৮ ও ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যুর নাম ঘোষণা করেছে। ২০২৮ সালের ফাইনাল হবে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়।
১ ঘণ্টা আগে