
তিন দিনের সিরিজে সমানে সমানে লড়াই হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের। দুই ম্যাচের সিরিজ ড্র হয়েছিল ১-১ সমতায়। তবে লাল বল থেকে লড়াইটা সাদা বলের সিরিজে বদলাতেই দেখা গেল ভিন্ন চিত্র। সিরিজের প্রথম ওয়ানডেতে আজ দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে পুরো ১০০ ওভারই খেলা হয়েছে। তবে লঙ্কান ব্যাটাররা স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে পারেননি। ৭৮ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
সিরিজের প্রথম ওয়ানডেতে আজ ২৭২ রানের লক্ষ্যে নেমে ২২ ওভারে ৫ উইকেটে ৭৫ রানে পরিণত হয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। ষষ্ঠ উইকেটে সানুল বীরারত্নে ও জ্যাসন ফার্নান্দো গড়েন ৮৬ রানের জুটি। ৪২তম ওভারের প্রথম বলে বীরারত্নেকে (৩৪) ফিরিয়ে জুটি ভাঙেন আকাশ রায়। শেষ পর্যন্ত লঙ্কানদের ইনিংস থেমে যায় ৫০ ওভারে ৭ উইকেটে ১৯৩ রানে।
শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ৭৮ রান করে অপরাজিত থাকেন ফার্নান্দো। ১১৬ বলের ইনিংসে এক চার ও দুই ছক্কা মেরেছেন লঙ্কান এই উইকেটরক্ষক ব্যাটার। আকাশ রায়, আকাশ, মাহিনুজ্জামান মহাবীর, ফাইয়াজ রহমান আরিব, শেখ জারিফ সিয়াম, মোহাম্মদ ইফতেখার, মোহাম্মদ রাকিবুল হোসেন—বাংলাদেশের এই সাত বোলারের প্রত্যেকেই একটি করে উইকেট নিয়েছেন। যাঁদের মধ্যে রাকিবুল অধিনায়ক।
টস জিতে আজ প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক রেহান পেইরিস। আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলে তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। ১৩৭ বলের ইনিংসে ৮ চার ও ২ ছক্কা মেরেছেন। শ্রীলঙ্কার হিমারু দিশান নিয়েছেন ২ উইকেট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ৯ ও ১২ ডিসেম্বর।

ঘরের মাঠে বিশ্বকাপ। অথচ বড় সংগ্রহ তুলতে হিমশিম খেল শ্রীলঙ্কা। শেষ দিকে কামিন্দু মেন্ডিসের ঝড়ে লড়াকু সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকেরা। একসময় কোণঠাসা হয়ে পড়লেও আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৩ রানে থামে তারা। প্রথম ইনিংসেই বাজে এক রেকর্ডে নাম উঠে গেল শ্রীলঙ্কার এক ক্রিকেটারের।
৫ ঘণ্টা আগে
ভারতের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। ট্রাম্প কর্তৃক বর্ধিত শুল্কের প্রভাব পড়েছে ভারত-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কেও। দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নয়নে এখন কাজে লাগানো হচ্ছে ক্রিকেটকে।
৬ ঘণ্টা আগে
স্কোরবোর্ডে ১৮৪ রান বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে আহামরি কিছু না ঠিকই। তবে নেপালের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের জন্য এটা একটু কঠিনই। তার ওপর প্রতিপক্ষ যখন হয় ইংল্যান্ড, তখন চাপ থাকাটাই স্বাভাবিক। বিশ্বকাপের সময় সেই স্নায়ুচাপ আরও বেড়ে যায়। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ ইংল্যান্ডের সঙ্গে শেষ বল পর্যন্ত
৮ ঘণ্টা আগে
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অপরাজেয়র। কিন্তু সালেহীন রিফাত সাদের ঝোড়ো ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রেখেছিল দলটির। শেষ পর্যন্ত সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনালে অগ্রণীকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তাওহীদ খানের দল।
৮ ঘণ্টা আগে