
রোহিত শর্মার নেতৃত্বে টানা দুইটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল ভারত। দুবাইয়ে পরশু রাতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়নস ট্রফিতে। টানা দুইবার বৈশ্বিক শিরোপা জয়ে ১৫০ কোটির ভারত আনন্দে ভেসে থাকলেও এবার রাজকীয়ভাবে বরণ করা হচ্ছে না।
দুবাই জয় করে ভারতীয় ক্রিকেটাররা বীরের বেশে দেশে ফিরতে শুরু করেছেন। তবে ক্রিকেটাররা দেশের বিভিন্ন শহরে আলাদাভাবে আসার কারণে কোনো বাস প্যারেড থাকছে না। রোহিত ও হার্দিক পান্ডিয়া গত রাতে মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর ভক্ত-সমর্থকদের ভিড় লেগে যায়। চ্যাম্পিয়ন অধিনায়ককে অভিনন্দন জানাতে ব্যস্ত হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীরা। কোনো রকমে সেলফি তোলা বা করমর্দন করা যায় রোহিতের সঙ্গে, এই আশায় ব্যাকুল ছিলেন। এতে করে পুলিশকেও সেখানে হস্তক্ষেপ করতে হয়েছে।
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও পেসার হারশিত রানা দিল্লিতে পৌঁছেছেন। বিরাট কোহলিও শিগগিরই দেশে ফিরবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, ‘সব ক্রিকেটাররা সোমবার রাতে দুবাই থেকে ফিরেছে। কয়েক জন ক্রিকেটার সেখানে আছে। তারা আরও দুই দিন সেখানে থাকবে।’
২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ভারত আইসিসি ইভেন্টে দীর্ঘ ১১ বছরের খরা কাটিয়েছিল। ভারতীয় ক্রিকেটাররা দেশে ফেরার পর ৪ জুলাই মুম্বাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ক্রিকেটারদের নিয়ে হয়েছিল বাস প্যারেড। হাজারও ভক্ত-সমর্থক রোহিত-কোহলিদের বরণ করতে জড়ো হয়েছিলেন। মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের রাস্তা আলোকিত হয়ে উঠেছিল। ওয়াংখেড়েতে জাঁকজমকপূর্ণ উদযাপন করেছিল চ্যাম্পিয়ন ভারত।
বার্বাডোজে গত বছর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি, রোহিত ও রবীন্দ্র জাদেজা। আর পরশু রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত-কোহলি-জাদেজা এই ত্রয়ী দুই বার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ পেলেন। ২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দলেও ছিলেন ভারতীয় এই তিন ক্রিকেটার। ১২ বছর আগে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। আর গতকাল বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী-ভারতের এই পাঁচ ক্রিকেটারকে নিয়ে আইসিসি গতকাল চ্যাম্পিয়নস ট্রফির একাদশ ঘোষণা করেছে। এখানে নিউজিল্যান্ডের ৪ ক্রিকেটার ও দুই আফগান ক্রিকেটার জায়গা করে নিয়েছেন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৭ ঘণ্টা আগে