
৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
ভারতীয় দুই ব্যাটিং কিংবদন্তি কোহলি-রোহিত গত রাতে জিতেছেন আরও একটি আইসিসি ইভেন্টের শিরোপা। দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো জিতল চ্যাম্পিয়নস ট্রফি। রবীন্দ্র জাদেজার চারেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করল ভারত। সেই জাদেজার বয়সও ৩৬ বছর পেরিয়েছে। অবসরের গুঞ্জন যখন ডালপালা মেলেছে, তখন ভারতীয় এই অলরাউন্ডার দিলেন রহস্যময় পোস্ট। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আজ জাদেজা লিখেছেন, ‘অপ্রয়োজনীয় কোনো গুঞ্জন না। ধন্যবাদ।’
দুবাইয়ে গত রাতে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন রোহিত। ৭ চারের পাশাপাশি ৩ ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক। ম্যাচ শেষে ভারতের প্রতিনিধি হয়ে তিনিই সংবাদ সম্মেলনে গেছেন। প্রায় আধঘণ্টা সংবাদ সম্মেলন শেষে যখনই আসন ছাড়বেন, তখনই ভারতীয় অধিনায়ক সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ‘আরেকটি ব্যাপার, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। নিশ্চিত করতে চাইছি, সামনে এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায়। ঠিক আছে...?’ এরপর তিনি চেয়ার ছেড়ে হাঁটা দিলেন।’
সাড়ে ৮ মাসের ব্যবধানে ভারত দুইটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল রোহিতের নেতৃত্বে। ২০২৪-এর ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি, রোহিত ও জাদেজা। আর গত রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত-কোহলি-জাদেজা এই ত্রয়ী দুই বার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ পেলেন। ২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দলেও ছিলেন ভারতীয় এই তিন ক্রিকেটার। ১২ বছর আগে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৭ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৯ ঘণ্টা আগে