
নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
১১ জনের দলে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ৫ জন। বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী অনায়াসেই জায়গা করে নেন সেরা একাদশে। এর মধ্যে বরুণ কেবল তিন ম্যাচ খেলেন। তবে সেই তিন ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন এই রহস্য স্পিনার।
দুই সেঞ্চুরিসহ ২৬৩ রান করে টুর্নামেন্ট-সেরা হওয়া রাচিন রবীন্দ্রর সঙ্গে ওপেনিংয়ে রাখা হয়েছে আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে। তাঁর রেকর্ড গড়া ১৭৭ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডকে হারায় আফগানরা। সেই ম্যাচে ৫ উইকেট নেওয়া আরেক নায়ক আজমতউল্লাহ ওমরজাইও জায়গা করে নিয়েছেন সেরা একাদশে।
ফাইনালে ৭৬ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেও টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা পাননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে ৯ উইকেট নিয়ে ঠিকই আছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। সেরা একাদশে নেতৃত্বের ভারও তাঁকে দেওয়া হয়েছে। এছাড়া সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া ম্যাট হেনরির পেস জুটি হিসেবে রাখা হয়েছে ভারতের মোহাম্মদ শামি।
একাদশে স্বাভাবিকভাবেই জায়গা পাননি বাংলাদেশের কেউ। তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়েই দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল।
চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ: রাচিন রবীন্দ্র, ইব্রাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, গ্লেন ফিলিপস, আজমতউল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মোহাম্মদ শামি, ম্যাট হেনরি, বরুণ চক্রবর্তী। দ্বাদশ খেলোয়াড়: অক্ষর প্যাটেল।

শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
১ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
২ ঘণ্টা আগে
কোচদের পদত্যাগের মিছিল চলছে। নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।
৩ ঘণ্টা আগে
গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৪ ঘণ্টা আগে