
খেলা তো নয় যেন ব্লকবাস্টার সিনেমা—মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ বক্সিং ডে টেস্টের প্রথম দিনের খেলা দেখে ভক্ত-সমর্থকেরা সেটা মনে করতেই পারেন। সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের আগুনের জবাব অস্ট্রেলিয়া দিয়েছে আগুনে। মুড়ি মুড়কির মতো উইকেট পতনের দিনটা এমসিজির গ্যালারিতে বসে উপভোগ করেছেন ৯০ হাজারেরও বেশি দর্শক।
মেলবোর্নে আজ একই দিনে দুইবার ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া। প্রথম দিনে সব মিলিয়ে ৭৬.১ ওভারের খেলা হয়েছে ও পড়েছে ২০ উইকেট। ৪৫৭ বলের এই খেলা গ্যালারিতে বসে উপভোগ করেছেন ৯৩৪৪২ দর্শক। এমসিজিতে দিনের হিসেবে সবচেয়ে বেশি দর্শকের ম্যাচ দেখার রেকর্ড এটাই। এর আগে এমনটা হয়েছিল ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইনালে। এমসিজিতে সেই শিরোপা নির্ধারণী ম্যাচ গ্যালারিতে বসে দেখেছিলেন ৯৩০১৩ দর্শক।
মেলবোর্নে ৯৩৪৪২ দর্শকের খেলা দেখার রেকর্ডটা টেস্টে সব মিলিয়েই সর্বোচ্চ কি না, তা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। ১৯৯৮-৯৯ মৌসুমে কলকাতার ইডেন গার্ডেন্সে ১ লাখেরও বেশি দর্শক ভারত-পাকিস্তান টেস্ট উপভোগ করেছিলেন বলে শোনা গেছে। মেলবোর্নে সব মিলিয়ে এক লাখের মতো দর্শক গ্যালারিতে এক সঙ্গে বসে খেলা দেখতে পারেন। এই মাঠে এর আগে ২০১৩-১৪ মৌসুমের অ্যাশেজে এক দিনে খেলা দেখেছিলেন ৯১১১২ দর্শক। ১২ বছর আগে সেই দিনটা ছিল প্রথম দিন।
এমসিসিতে আজ দর্শক সংখ্যার রেকর্ডের দিনটা দাপটের সঙ্গে শেষ করেছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাটিং পেয়ে স্বাগতিকেরা ৪৫.২ ওভারে ১৫২ রানে গুটিয়ে গেছে। ইংল্যান্ডের পেসার জশ টাঙ নিয়েছেন ৫ উইকেট। এরপর অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ড ২৯.৫ ওভারে ১১০ রানে গুটিয়ে গেছে। ৪৬ রানে এগিয়ে থেকে চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে তারা ১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪ রান করেছে। এর আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ৯৩০১৩ দর্শকের সামনে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা।
অ্যাশেজে প্রথম তিন টেস্ট হেরে আগেভাগেই সিরিজ খুইয়েছে ইংল্যান্ড। পার্থ, ব্রিসবেনে দুই টেস্টেই ইংল্যান্ড হেরেছে ৮ উইকেট। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ইংলিশদের ৮২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এখন বাকি দুই টেস্টে ইংলিশদের লক্ষ্য শুধু ধবলধোলাই এড়ানো। তবে মেলবোর্নে আজ চতুর্থ টেস্টের প্রথম দিনের যে অবস্থা, তাতে ইংল্যান্ডের ম্যাচ জেতার সম্ভাবনা একটু কঠিনই হয়ে গেল।

প্রথমবার ফুটবল বিশ্বকাপে খেলতে এসেই একের পর এক চমক দেখাচ্ছে কেপ ভার্দে। কদিন আগে বিশ্বকাপ অভিষেকে কেপ ভার্দে রুখে দিয়েছিল স্পেনকে। এবার নবাগত দলটির পারফরম্যান্সে চমকে গেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েও। কেপ ভার্দে করল জোড়া গোল।
২৭ মিনিট আগে
গ্রুপ পর্বের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ইরান গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বেলজিয়াম বল দখলে আধিপত্য দেখালেও, ইরানের সুশৃঙ্খল রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই দুই দলই সাবধানী ফুটবল খেলেছে। ইরানের রক্ষণভাগ বেলজিয়ামের আক্রমণগুলোকে বারবার প্রতিহত করেছে। ২৬
৫ ঘণ্টা আগে
বারবিকিউর জন্য বিখ্যাত কানসাস সিটি। সেখানে ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনা দল। দলটার ঐতিহ্যের সঙ্গে বারবিকিউর একটা বিশেষ যোগ আছে। বড় অভিযানে বের হলে আর্জেন্টিনা সাধারণত বেস ক্যাম্পে ‘আসাদো’র (আর্জেন্টাইন বারবিকিউ) আয়োজন করে থাকে।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ অভিষেকেই সামনে পড়েছে জার্মানির মতো প্রতিপক্ষ। ১ লাখ ৬০ হাজার জনসংখ্যার কুরাসাও যে গোলবন্যায় ভেসে যাবে, মোটামুটি অনুমিতই ছিল। হলোও তাই, ৭-১ গোলের হারে দেয়ালে পিঠ ঠেকে গেল তাদের। কিন্তু সেই কুরাসাও এভাবে ঘুরে দাঁড়াবে, তা কেই-বা কল্পনা করেছিল!
৬ ঘণ্টা আগে