গ্রুপ পর্বের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ইরান গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বেলজিয়াম বল দখলে আধিপত্য দেখালেও, ইরানের সুশৃঙ্খল রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই দুই দলই সাবধানী ফুটবল খেলেছে। ইরানের রক্ষণভাগ বেলজিয়ামের আক্রমণগুলোকে বারবার প্রতিহত করেছে। ২৬ মিনিটে ইরানের স্ট্রাইকার মেহেদি তারেমি বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল করে ভিএআর । এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে দৃশ্যপট নাটকীয় মোড় নেয়। ৬৬ মিনিটে ফাউলের দায়ে বেলজিয়ামের ডিফেন্ডার নাথান এনগোয় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বেলজিয়াম ১০ জনের দলে পরিণত হয়।
সংখ্যায় কম থাকা বেলজিয়াম এরপর কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে। তবে ইরানও জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ম্যাচের শেষদিকে বেলজিয়াম পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ইরানের গোলরক্ষক ও রক্ষণভাগ কোনো ভুল করেনি। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় উভয় দলকে।
ড্রয়ের ফলে নকআউট পর্বের সমীকরণ উভয় দলের জন্যই এখন বেশ জটিল হয়ে উঠল। কারণ দুই দল নিজেদের আগের ম্যাচেও ড্র করেছিল।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২৯ মিনিট আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
২ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৩ ঘণ্টা আগে