
ডোপিংয়ে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভারত। অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট (এআইইউ) গতকাল এই তথ্য জানিয়েছে। এআইইউর তালিকায় একেবারে প্রথম সারিতেই রয়েছে এশিয়ার এই দেশ।
এআইইউ গতকাল এক তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকায় চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ভারতের অ্যাথলেটিকস ফেডারেশনকে (এএফআই) ক্যাটাগরি ‘বি’ থেকে ক্যাটাগরি ‘এ’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যাটাগরি ‘এ’ তালিকায় থাকা মানে ভারতীয় অ্যাথলেটদের এখন থেকে আরও ডোপিং টেস্ট ও নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হবে।
২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অ্যাথলেটিকসে ডোপিং আইন লঙ্ঘনের ঘটনায় ভারত দুইয়ে ছিল বলে এআইইউ-এর প্রতিবেদন থেকে জানা গেছে। বিশ্বের অন্যতম জনবহুল এই দেশটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন এআইইউ চেয়ারম্যান ডেভিড হাউম্যান। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভারতে ডোপিং অবস্থা অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ। এএফআই ডোপিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল ঠিকই। তবে বাস্তবে সেরকম পরিবর্তন দেখা যায়নি।’
এআইইউ হলো একটি স্বাধীন সংস্থা, যার কাজ অ্যাথলেটিক্সে বিভিন্ন রকম দুর্নীতি-অনিয়মসহ ডোপিং প্রতিরোধ করা। ‘এ’ ক্যাটাগরিতে থাকায় রাশিয়া, বেলারুশ, ইথিওপিয়া, কেনিয়া, নাইজেরিয়া ও ইউক্রেনের মতো দেশগুলোর তালিকায় যুক্ত হলো ভারত।
২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করতে যাচ্ছে ভারত। তবে এআইইউর প্রতিবেদনটি ভারতের জন্য মহাদুশ্চিন্তা বললেও ভুল বলা হবে না। অ্যাথলেটিক্সে সবশেষ ডোপিং কেলেঙ্কারিতে, এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী ভারতীয় তীরন্দাজ প্রথমেশ জয়কর দুই বছরের জন্য নিষিদ্ধ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপে কানাডা বাদ পড়ে গেছে গ্রুপ পর্বেই। তবে ফিক্সিং কেলেঙ্কারিতে নাম জড়ানোয় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এরই মধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
১ সেকেন্ড আগে
দুই ভুবনের দুই মহাতারকা। একজন টেনিস কোর্টের সম্রাট, অন্যজন বাইশ গজের রাজা। এখানে প্রথমজন নোভাক জোকোভিচ, আরেকজন বিরাট কোহলি। ভিন্ন দুই জগতের দুই কিংবদন্তিকে এক সুতোয় গেঁথেছে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা।
১ ঘণ্টা আগে
ফুটবলবিশ্বে বরাবরই নিউজিল্যান্ডের পরিচয় লড়াকু এক ‘আন্ডারডগ’ হিসেবে। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোনো ম্যাচ না হেরেও গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার দৃশ্য ফুটবলপ্রেমীদের মনে এখনো অমলিন। তবে এরপর দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা, বারবার বাছাইপর্বের শেষ বাধা পার হতে না পারার আক্ষেপ আর হৃদয়ভঙ্গ—সবকিছুর অবসান
১ ঘণ্টা আগে
বোলারদের কাছে রীতিমতো আতঙ্ক ছিলেন ক্রিস গেইল। চার-ছক্কা মেরে প্রতিপক্ষ দলকে ছন্নছাড়া করে দিতেন চোখের পলকেই। আইপিএল, বিপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ছিল তাঁর পদচারণা। ইউনিভার্স বস নামে পরিচিত এই ক্যারিবীয় কিংবদন্তি এবার নিজেই একটি দল কিনেছেন।
৩ ঘণ্টা আগে