
লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টির শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। শারজায় গত রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে ২৭ রানের জয়। তবে দারুণ জয়ের পরও লিটন মনে করছেন, বাংলাদেশের আরও উন্নতি করতে হবে।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশের স্কোর গতকাল এক পর্যায়ে ছিল ১৭ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান। সেখান থেকে ২০০ রান অনেক সহজই মনে হচ্ছিল। কারণ, উইকেটে তখন দুই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারী ছিলেন। তবে এমন অবস্থা থেকে লিটনের দল শেষ করেছে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রানে। ২৭ রানে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন শেষের দিকে বাংলাদেশের ব্যাটিং নিয়ে আফসোস করেছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালোই মনে হয়েছে। তবে আমাদের ভালোভাবে শেষ করতে হবে। কারণ শেষ তিন উইকেটে তেমন রান তুলতে পারিনি।’
জয়ের পথে আরব আমিরাতও ছুটছিল দারুণভাবে। ১৯২ রানের লক্ষ্যে নেমে ১৬ ওভারে ৫ উইকেটে ১৪৩ রান তুলে ফেলে তারা। শেষ ৪ ওভারে ৪৯ রান আমিরাতের মতো দলের পক্ষে করা কঠিন ঠিকই। তবে আসিফ খান যেভাবে বেধড়ক পেটাচ্ছিলেন, তাতে লিটন-জাকের আলী অনিকেরা কিছুটা হলেও হয়তো ভয় পেয়েছিলেন। বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরু এখান থেকেই। ২০ ওভারে ১৬৪ রানে স্বাগতিকেরা অলআউট হয়ে যায়।
জয়ের রাতে আমিরাতের ব্যাটারদেরও কৃতিত্ব দিয়েছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বোলারদের আমি চিনি। তারা যেকোনো সময় ম্যাচে ফিরতে পারে। তবে একই সঙ্গে স্বীকার করতেই হবে যে আমিরাতের ব্যাটাররা সত্যিই ভালো খেলেছে। বিশেষ করে মাঝের ওভারগুলোতে যেভাবে ব্যাট করেছে, তার জন্য কৃতিত্ব তাদেরই প্রাপ্য।’
প্রথম টি-টোয়েন্টিটা গত রাতে শারজায় হলেও মনে হচ্ছিল ম্যাচের ভেন্যু বাংলাদেশে। কারণ, পারভেজ হোসেন ইমন একেকটা ছক্কা বা মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদদের উইকেট নেওয়ার সময় গ্যালারিতে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল দেখার মতো। দর্শকদের নিয়ে লিটন বলেন, ‘আমরা যেখানেই খেলি না কেন, আমাদের সমর্থকেরা আসে এবং খেলা উপভোগ করে। তাদের এই সমর্থনও সত্যিই অসাধারণ।’ শারজায় আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-আমিরাত।

সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গাতেই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজেই যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
১১ মিনিট আগে
ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁদের নিজভূমে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
২৯ মিনিট আগে
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ হবে রমজানের সময়ই। মিরপুর শেরেবাংলায় প্রথম ইনিংস শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ইফতার করে রোজা ভাঙবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজাদারদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান নারী ফুটবল প্রতিযোগিতা চলাকালে ইরানের নারী ফুটবল দলকে ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। দলের পাঁচজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়ার পর অন্য সদস্যদের দেশে ফেরার প্রস্তুতির সময় এক খেলোয়াড়কে জোর করে বাসে তোলার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে