
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলেছেন, এই ঢাকা প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলছেন। সাকিব ঘরোয়া ক্রিকেট খেলছেন, কিন্তু এ বছর এখনো জাতীয় দলে ফেরা হয়নি। গত কদিনের গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে, চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরছেন সাকিব।
বিসিবিকে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচটি খেলার আগ্রহের কথা নিজেই জানিয়েছেন সাকিব। যদিও আগে পুরো সিরিজ থেকে সাকিবকে ছুটি দেওয়ার কথা বলেছিল বোর্ড। এখন নিজের আগ্রহে আবার ফিরতে চাচ্ছেন তিনি। আজ নির্বাচক আবদুর রাজ্জাক সাংবাদিকদের নিশ্চিত করেছেন সাকিবের খেলার বিষয়টি, ‘সাকিব খেললে খুব ভালো কথা। সাকিবের মতো খেলোয়াড় থাকলে দলের শক্তি অনেকখানি বেড়ে যায়। আমরা যত দূর জেনেছি, ও খেলবে। খেললে খুব ভালো হবে দলের জন্য।’
শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স যাচ্ছেতাই। এক সঙ্গে একাধিক সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি অভিজ্ঞতায় অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দলের যাচ্ছেতাই ব্যাটিং নিয়ে চরম হতাশ নির্বাচক রাজ্জাক, ‘সিনিয়রদের অভাব নয়, এই খেলোয়াড়দের ভালো সুযোগ ছিল। ব্যাটিং ভাবলে খুবই অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। এ রকম ব্যাটিং এভাবে বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। আমি নিজেই হতাশ।’
এই ম্যাচে বাংলাদেশকে লঙ্কানরা দিয়েছে ৫১১ রানের লক্ষ্য। তবে পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে চোখে রীতিমতো সরষে ফুল দেখছে স্বাগতিকেরা। ৫ উইকেটে রানে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। যে উইকেটে শ্রীলঙ্কার ব্যাটাররা এত ভালো করল, সেখানে বাংলাদেশের ব্যাটারদের কী হলো? লিটনদের নিয়ে এখানেও হতাশ রাজ্জাক, ‘উইকেটে সমস্যা হবে কি না? কিছুক্ষণ আগে ওরা দুজন সেঞ্চুরি করে গেল। আধ ঘণ্টায় উইকেটে আকাশপাতাল পার্থক্য হয়ে যাবে নাকি? আমাদের প্রয়োগে সমস্যা। আমাদেরই ভুল।’
শেষ বিকেলে লিটন যেভাবে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আজ গোল্ডেন ডাক মেরে ফিরেছেন তা নিয়েও চরম হতাশ রাজ্জাক, ‘হতাশজনক। একজন সিনিয়র ব্যাটারের এভাবে আউট হওয়া ঠিক না। লিটন একা বলে নয়, এখানে ৫ উইকেট পড়ে গেছে। সবারই ভুল। যারা টেস্ট খেলছে, এর বয়স কম, ও ছোট, সে এখনো বড় হয়নি, পাকাপোক্ত হয়নি—এসব বলার আসলে সুযোগ নেই। যেহেতু সে টেস্ট খেলতে নেমেছে। সে এসব পরিস্থিতি আসলে সামলাতে পারবে বলেই তো তাকে সুযোগ দেওয়া হয়েছে। যেহেতু খারাপ হয়েছে সবারই দায় আছে। শুধু লিটন, শান্তর একার দায় নয়।’

তামিম ইকবালের রেকর্ড ভাঙতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল কেবল তিনটি ছক্কা। হারারেতে আজ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে মুশফিকের নতুন রেকর্ড গড়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু ছক্কা তো দূরে থাক, মুশফিক দুই অঙ্কের রানও করতে পারেননি। বাংলাদেশও প্রথম দিন থেকেই
২৯ মিনিট আগে
এক ক্লাবে দীর্ঘ ১৫-২০ বছর খেলার উদাহরণ বর্তমানে দেখা যায় না বললেই চলে। কখনো ক্লাবগুলোর সঙ্গে ফুটবলারদের চুক্তি ফুরিয়ে যায়। অনেক সময় নানান ঘটনায় খেলোয়াড়েরা স্বেচ্ছায় ক্লাব বদলান। থিয়াগো আলমাদা যে ক্ষণে ক্ষণে ক্লাব পরিবর্তন করা ফুটবলারদের এক জন। সাত বছরের ক্যারিয়ারে পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে খেলছেন তিন
১ ঘণ্টা আগে
থ্রিলার মুভির গল্পও যেন হার মানতে বাধ্য। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এখানে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের কথা বলা হচ্ছে। কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে যে ম্যাচটি হয়েছে, সেটাকে বর্ণনা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। একই সঙ্গে ম্যাচটিকে ঘিরে যে ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ ভেসে বেড়াচ্ছে
২ ঘণ্টা আগে
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ প্রায় গেলেও তখন হয় শুধু সাদা-বলের ক্রিকেট। টেস্ট মাঠে গড়ায় না বললেই চলে। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর সেই হারারেতে বাংলাদেশ খেলছে টেস্ট। শুরুতে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়লেও নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা ঘুরে দাঁড়িয়েছেন।
৩ ঘণ্টা আগে