Ajker Patrika

‘আর্জেন্টিনার ফুটবলাররা বিশ্বাসঘাতক, ইচ্ছে করে বিশ্বকাপ হেরেছে’

ক্রীড়া ডেস্ক    
‘আর্জেন্টিনার ফুটবলাররা বিশ্বাসঘাতক, ইচ্ছে করে বিশ্বকাপ হেরেছে’
স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দুইবার বিশ্বকাপ জেতা হয়নি আর্জেন্টিনার। ছবি: এএফপি

২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি সময়। কিন্তু টানা দুইবার আর্জেন্টিনার শিরোপা জিততে না পারার দুঃখ এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের। এবার সেটা নিয়ে চাঞ্চল্যকর এক খবর শোনালেন আর্জেন্টিনার ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। এক টায়ার সারানোর দোকানদার দলের ওপর ক্ষোভ ঝেড়েছেন বলে জানালেন মেদিনা।

কবে টায়ার মেরামতের দোকানের মালিকের সঙ্গে কথোপকথন হয়েছে তা অবশ্য উল্লেখ করেননি মেদিনা। তবে মেদিনার কথাবার্তা শুনে বোঝা গেছে, ১৯ জুলাই স্পেনের কাছে আর্জেন্টিনা ১-০ গোলে হারের পর টায়ারের দোকানের মালিক খেপেছেন। আর্জেন্টাইনদের হারের পর নানারকম ষড়যন্ত্রতত্ত্ব শোনা গিয়েছিল। অনেকের মতে ফাইনাল ম্যাচের রেফারি স্লাভকো ভিনচিচ বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন বলে ম্যাচের ফল বদলে গেছে। মেদিনাকে টায়ার মেরামতের দোকানের মালিক বলেন, ‘আর্জেন্টিনার ফুটবলাররা বিশ্বাসঘাতক। তারা ইচ্ছে করেই বিশ্বকাপ ফাইনাল হেরেছে।’

আন পোসো দে রুইদো নামের স্ট্রিমিং চ্যানেলে তোদো পোর লা মিসমা অনুষ্ঠানে মেদিনা টায়ারের দোকানের মালিকের সঙ্গে কথা বলার সময় কী অবস্থা ছিল, তা উল্লেখ করেন। সবকিছুর শুরু হয়েছিল মাতে পানীয় দিয়ে। থার্মোস, বোম্বিজা (ধাতব স্ট্র) এবং গোর্দ (মাতে খাওয়ার পাত্র)—সবকিছুর গায়ে জাতীয় দলের তিনটি তারকার খোদাই ছিল। টায়ার মেরামতের দোকানের মালিক সেগুলো দেখে নিজের মতো করে সিদ্ধান্তে পৌঁছে ক্ষোভ উগরে দিতে শুরু করলেন।

মেদিনা নিজের পরিচয় না দিয়ে টায়ারের দোকানের মালিকের সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে থাকেন। এক স্ট্রিমিং চ্যানেলের অনুষ্ঠানে আর্জেন্টাইন ডিফেন্ডার বলেন, ‘আমি তাকে বললাম, ‘আচ্ছা, একটু বিস্তারিত বলুন তো।’ তখন তিনি বলতে শুরু করলেন, ‘না, আমরা ইচ্ছা করেই হারলাম। আমরা ম্যাচটা ছেড়ে দিয়েছিলাম।’’

প্রায় এক ঘণ্টা ধরে কথোপকথন চলতে থাকে। টায়ার মেরামতকারী নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে ১–০ ব্যবধানে হারের পেছনে নিজের নানা ষড়যন্ত্রতত্ত্ব ব্যাখ্যা করছিলেন। আর মেদিনা বারবার তাঁর (টায়ারের দোকানের মালিক) কাছ থেকে জানতে চান ফাইনাল নিয়ে। আর্জেন্টাইন ডিফেন্ডার বলেন, ‘ঠিক আছে, আপনি আর একটু বলুন তো, কেন এমনটা মনে করেন?’

পাশের বেকারি থেকে বের হওয়া এক প্রতিবেশী মেডিনাকে চিনে ফেলেন এবং বিষয়টি টায়ার মেরামতকারীর সঙ্গীকে জানান। দোকানদার কেঁদে কেঁদে বললেন, ‘‘আমি এক পাশে গিয়ে কাঁদতে শুরু করলাম। মনে হচ্ছিল, 'এটা হতে পারে না। তিনি সত্যিই এখানে।’ দোকানদারকে সান্ত্বনা দিয়ে মেদিনা বলেন,‘‘আমি বললাম, ‘এখন আর কাঁদবেন না। আমরা কিছুই ইচ্ছা করে হারাইনি। আমরা জিততেই চেয়েছিলাম।’ তারপর আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম।’’

টায়ার মেরামতকারীর চোখ থেকে অঝোরে পানি ঝরছিল বল জানিয়েছেন মেদিনা। তোদো পোর লা মিসমা অনুষ্ঠানে হাসতে হাসতে আর্জেন্টিনার ডিফেন্ডার বলেন, ‘আরে, কাঁদছেন কেন? এতক্ষণ তো বলছিলেন, আমরা নাকি ইচ্ছা করে ফাইনাল হারিয়েছি।’ পরে যখন সেই স্ট্রিমিং অনুষ্ঠানের দল তাঁর টায়ারের দোকানে গিয়ে এই ঘটনা তুলে ধরে এবং মেদিনাকে যখন দেখেন, তখন তিনি (টায়ারের দোকানের মালিক) বলেন, ‘এটা শোনার পর আমি আরও বেশি কেঁদে ফেলেছিলাম।’

১৯ জুলাই নিউজার্সির ফাইনালে আর্জেন্টিনা ১-০ গোলে হারলেও সেখানে স্পেন বারংবার আর্জেন্টিনার রক্ষণদুর্গে হানা দিয়েছে। ফেরান তোরেসের শেষ মুহূর্তের গোলে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। এর আগে ২০১০ বিশ্বকাপে স্প্যানিশরা জিতেছিল ১-০ গোলেই। সেই ফাইনালও গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। ইতালি ও জার্মানির রয়েছে চারটি করে শিরোপ। তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ের সমান দুটি শিরোপা জিতেছে স্পেন। আর ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ এসেছে ১৯৬৬ সালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত