
প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান তাইজুল ইসলাম। মূল সিরিজ শুরুর আগে এই স্পিনারের চোট চিন্তায় ফেলে দিয়েছিল বাংলাদেশকে। তবে সে চিন্তা দীর্ঘ হলো না সফরকারীদের। তাইজুলকে নিয়ে সুখবর দিলেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৩৮ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে অতিথিরা গুটিয়ে গেছে মাত্র ৫৪ রানে। প্রথম ইনিংসে মান বাঁচানো সংগ্রহে অবদান আছে তাইজুলের। টপঅর্ডার এবং মিডলঅর্ডারদের ব্যর্থতার পর শেষ দিকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে হাল ধরেন তিনি। অষ্টম ব্যাটার হিসেবে ১০ রান করে ফেরার আগে মিরাজের সঙ্গে ৩০ রানের মূল্যবান জুটি গড়েন।
ব্যাটিংয়ের সময় একটি ডেলিভারি এসে লাগে তাইজুলের বোলিং ফিঙ্গারে। চোটাক্রান্ত স্থানে ব্যান্ডেজ করা হয়েছিল। তাই আর বাকি দুই দিন মাঠে নামেননি তাইজুল। তাঁর বদলি হিসেবে নামানো হয় মুশফিক হাসানকে।
সিরিজের প্রথম টেস্টে আগামী ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চোটের কারণে সে ম্যাচে তাইজুলের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে আজ আশার কথা শোনালেন বায়েজিদুল। জানালেন, প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন এই বিশেষজ্ঞ স্পিনার।
আজ অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় বায়েজিদুল বলেন, ‘তাইজুল গত পরশু ব্যাটিংয়ের সময় যে ব্যথা পেয়েছিল, সে ব্যথা অনেকটাই কমে গেছে। ফোলা এবং ব্যথা দুইটাই কমেছে। মূল সিরিজ শুরুর আগে আরও পাঁচ দিন বাকি আছে। আমি আশা করছি এই সময়ের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।’

সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৪১ মিনিট আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে