চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শেষ বলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। সেই ম্যাচের ধাক্কা সামলে ওঠার আগেই বড় এক ধাক্কা খেয়েছে দ্বিতীয় ম্যাচে, যে ধাক্কায় এখন টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার পথে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ বলে হেরেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে ৪ উইকেটে হারার পর গতকাল ঘুরে দাঁড়ানোর ম্যাচে ১ রানে হেরেছে পাকিস্তান। দলের এমন হারে বেজায় চটেছেন শোয়েব আখতার। টুর্নামেন্ট থেকে পাকিস্তান বিদায় নেবে এটা আগে থেকেই বলে আসছেন এমন দাবিও করেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা।
আর আজ নতুন এক ভবিষ্যদ্বাণী দিয়েছেন শোয়েব। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে খ্যাত এই গতিতারকা জানিয়েছেন, সেমিফাইনালেই বিদায় নেবে ভারত। নিজের ইউটিউব চ্যানেলে এমনটিই জানিয়েছেন বিশ্বের সর্বোচ্চ গতির বোলার।
শোয়েব বলেছেন, ‘এটি সত্যিই হতাশাজনক। আমি আগেই বলেছি, পাকিস্তান এ সপ্তাহেই দেশে ফিরবে। আর ভারত দেশে ফিরবে সেমিফাইনাল খেলে। কারণ, ভারতের এই দলটাও ভালো নয়।’ শোয়েবের ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়, তাহলে আগামী ৯ নভেম্বর কিংবা ১০ নভেম্বর বিদায় নেবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
টুর্নামেন্টে বাবরের অধিনায়কত্ব ও ব্যাটিং নিয়েও কথা বলেছেন শোয়েব। বাবরের বিষয়ে অবশ্য নতুন করে সমালোচনা করছেন না পাকিস্তানের সাবেক এই গতিতারকা। অনেক আগে থেকেই তাঁর সমালোচনা করে আসছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
শোয়েব বলেছেন, ‘তিনে ব্যাটিং করা উচিত বাবরের। শাহীন শাহ আফ্রিদির ফিটনেসে একটি বড় ত্রুটি ছিল। তার চেয়েও বড় ত্রুটি ছিল অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টে। আমরা তোমাকে সমর্থন করছি, কিন্তু তুমি এটা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলছ? তুমি টুর্নামেন্টে একাই হাঁটতে পার না। আর এমনটা আশা করতে পার না যে প্রতিপক্ষরা তোমাকে জিতিয়ে দেবে।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনায় আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবে আয়োজিত দোয়া মাহফিলে এসেছেন তামিম ইকবাল। মোহামেডানের সাবেক খেলোয়াড় হিসেবে ক্লাব আয়োজিত দোয়া মাহফিলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আসতেই পারেন। তবে অনুষ্ঠানে এসে মির্জা আব্বাসকে নিয়ে যে স্মৃতিচারণা করলেন,
৪০ মিনিট আগে
সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে জাপান-দক্ষিণ কোরিয়া সেমিফাইনাল হয়েছে একেবারে একতরফা। জাপানের কাছে স্রেফ উড়ে গেছে দক্ষিণ কোরিয়া। একতরফা সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট কেটেছে জাপান। শিরোপার লড়াইয়ে তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। তবে ১৫ মার্চ রাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে লড়াই হয়েছে সমানে সমানে। রুদ্ধশ্বাস জয়ে দেশবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের উপহার দিয়েছেন মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তান সিরিজ জয়ের পর এখন সৌদি আরবে মিরাজ।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে রেকর্ড দামে ক্যামেরুন গ্রিনকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে তাঁর খারাপ ফর্ম ভাবাচ্ছে তিনবারের চ্যাম্পিয়নদের। তার ওপর মাঠের বাইরে একটি কাণ্ডে নতুন করে আলোচনার খোরাক জোগালেন গ্রিন।
২ ঘণ্টা আগে