
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে রেকর্ড দামে ক্যামেরন গ্রিনকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে তাঁর খারাপ ফর্ম ভাবাচ্ছে তিনবারের চ্যাম্পিয়নদের। তার ওপর মাঠের বাইরে একটি কাণ্ডে নতুন করে আলোচনার খোরাক জোগালেন গ্রিন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজের এক প্রতিবেদনে গ্রিনের সাক্ষাৎকার সংক্রান্ত একটি অস্বস্তিকর ঘটনার কথা উঠে এসেছে। সিডনি মর্নিং হেরাল্ডের প্রধান ক্রীড়া লেখক টম ডিসেন্টের সঙ্গে কথা বলার সময় হঠাৎই মেজাজ হারান গ্রিন। ঘটনাটি ঘটে সিডনিতে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচ চলাকালে। নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনের পর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের বাইরে গ্রিনের সাক্ষাৎকার নিচ্ছিলেন ওই সাংবাদিক।
প্রথমে সাম্প্রতিক সেঞ্চুরি নিয়ে প্রশ্ন করলে গ্রিন স্বাভাবিকভাবেই উত্তর দেন। তিনি বলেন, দল ভালো অবস্থানে রয়েছে এবং জয় পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। এরপর সাম্প্রতিক খারাপ ফর্ম নিয়ে জানতে চাওয়া হলে বিরক্তি প্রকাশ করেন এই অলরাউন্ডার। তিনি সরাসরি বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দেব না। পরের প্রশ্ন করুন।’ পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠায় সাক্ষাৎকারটি সেখানেই শেষ করে দেন ওই সাংবাদিক। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চলে যাওয়ার সময় গ্রিন নিচু স্বরে ‘সময় নষ্ট’ হয়েছে বলেও মন্তব্য করেন।
এই ঘটনার পর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সহকারী কোচ ব্যু ক্যাসন গ্রিনের পক্ষ থেকে ক্ষমা চান। আইপিএল শুরুর ঠিক আগে তারকা ক্রিকেটারের আচরণ ও ফর্মহীনতা কলকাতার জন্য কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয়। নিলাম থেকে ২৫.২০ কোটি রুপিতে গ্রিনকে দলে তারা। বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলের ইতিহাসে এটা সর্বোচ্চ দামের রেকর্ড। স্বাভাবিকভাবেই গ্রিনের প্রতি প্রত্যাশাও অনেক বেশি কলকাতার। তবে সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় গ্রিনকে নিয়ে অস্বস্তিতেই আছে ফ্র্যাঞ্চাইজিটি।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে দাপট দেখাল বোলাররা। এদিন ফাইফারের দেখা পেয়েছেন ৪ বোলার। বিপরীতে ব্যাট হাতে দিনটা রাঙিয়েছেন মাহফিজুল রইসলাম রবিন। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার।
৩০ মিনিট আগে
পাকিস্তানকে হারানোর পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকদের খেলা দেখে রীতিমতো মুগ্ধ রমিজ রাজা, বাসিত আলী, আহমেদ শেহজাদের মতো সাবেক পাকিস্তানিরা। বাংলাদেশের ১০৪ রানের দাপুটে জয় দেখে ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করলেন বাসিত।
১ ঘণ্টা আগে
মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্ত ছিলেন পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ব্যাটিং, ফিল্ডিং, অধিনায়কত্ব সব দিক থেকেই তাঁর সেরাটা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও পেয়েছেন পুরস্কার।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইনজীবী, পুলিশ কমিশনার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপপরিচালক আছেন নির্বাচন কমিশনারের দায়িত্বে।
৪ ঘণ্টা আগে