
পবিত্র মাহে রমজান শেষের দিকে। মুসলিম উম্মাহর জন্য অপেক্ষা করছে খুশির ঈদ। ঈদুল ফিতরকে সামনে রেখে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাফেলো বাংলায় এই শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা জানাতে গিয়ে সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আশা করি সবার রমজান মাস ভালোভাবে কেটেছে, সিয়াম সাধনার মাধ্যমে কেটেছে। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক ৷ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ঈদ মোবারক।’
লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বাইরে আছেন সাকিব। সবশেষ ২০২৪ সালের অক্টোবরের পর আর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি সাকিবকে। তাঁকে ফেরাতে চেষ্টার কমতি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে বিসিবি চাইলেও সবকিছু হচ্ছে না। হত্যা মামলা, চেক প্রতারণার মামলাসহ আরও বেশ কিছু অনেক মামলা রয়েছে সাকিবের নামে। এসব মামলা লড়ে নিজেকে নিরপরাধ প্রমাণ করেই এই ক্রিকেটারকে দেশে আসতে হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে আশার কথা হলো, সাকিবের মামলার ফাইল নিয়ে কাজ শুরু করে দিয়েছে বিসিবি।
সম্প্রতি সাকিবের দেশে ফেরা প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সাকিবকে নিয়ে ইদানীং যেসব কার্যক্রম চলছে, বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে, হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’
আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না—এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি ফাহিম, ‘না (নিউজিল্যান্ড সিরিজে সাকিবের খেলা)। আসার ব্যাপারে আমি আশাবাদী যে যেকোনো সময় হয়তো চলে আসতে পারে। আমি ইতিবাচকভাবেই দেখব। আমি চাইব, সে আসুক। ব্যাপারটা যেন এমন হয় সে দলে থাকলে দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে।’

আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২৪ মিনিট আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
২ ঘণ্টা আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
২ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
২ ঘণ্টা আগে