Ajker Patrika

হাত না মেলানো ইস্যুতে ভারতকেই ধুয়ে দিলেন সাবেক ভারতীয় ওপেনার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৪৭
হাত না মেলানো ইস্যুতে ভারতকেই ধুয়ে দিলেন সাবেক ভারতীয় ওপেনার
টসের সময়টায় চোখ থাকবে হাত না মেলানো ইস্যু নিয়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আর কিছুক্ষণ পরই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। টসের সময়টায় চোখ থাকবে হাত না মেলানো ইস্যুতে। গত এশিয়া কাপে পাকিস্তানের কোনো খেলোয়াড়ের সঙ্গে করমর্দন না করে বিতর্কের জন্ম দিয়েছে ভারত। দুবাইয়ের পর কলম্বোতেও তেমন কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে হ্যান্ডশেক ইস্যুতে দুই অধিনায়কই রহস্য বজায় রেখেছেন।

তবে এই ইস্যুতে ভারতকে ধুয়ে দিয়েছেন তাদেরই সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। ধারাভাষ্যকার ও ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার হ্যান্ডশেক না করার এই সংস্কৃতিকে নেতিবাচক হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি সরাসরি ভারতীয় দলকেই এর জন্য দায়ী করেছেন।

মাঞ্জরেকার লিখেছেন, ‘হাত না মেলানোর ব্যাপারটি একেবারেই তুচ্ছ বিষয়, যা ভারত শুরু করেছে। আমাদের মতো জাতির সঙ্গে তা খাটে না। হয় খেলার চেতনা বজায় রেখে ঠিকঠাকভাবে খেলবে, নয়তো একেবারেই খেলবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত