ব্রেট লির পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স। কেপটাউনে ২০০৭-এর পর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দুটি হ্যাটট্রিকই এসেছে বাংলাদেশের বিপক্ষে। তবে হ্যাটট্রিক করার পরও আজ বুঝতে পারেননি কামিন্স।
ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কামিন্স হ্যাটট্রিকের শুরুটা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদকে দিয়ে। ১৮তম ওভারের পঞ্চম বলে কামিন্সকে পুল করতে গিয়ে বলে বোল্ড হয়েছেন মাহমুদউল্লাহ। পরের বলেই শেখ মেহেদী আপার কাট করতে গেলে ডিপ থার্ড ম্যানে অ্যাডাম জাম্পার তালুবন্দী হয়েছেন। ইনিংসের শেষ ওভারে কামিন্স যখন বোলিংয়ে এলেন, তাঁর সামনে হ্যাটট্রিকের হাতছানি। ওভারের প্রথম বলেই থিতু হয়ে যাওয়া তাওহিদ হৃদয় শর্ট ফাইন লেগ দিয়ে স্কুপ করতে চেয়েছিলেন কামিন্সের স্লোয়ারটা। জশ হ্যাজলউডের হাতে বলটা জমতেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখল প্রথম হ্যাটট্রিক। ৪ ওভারে ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন কামিন্স। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার এই পেসার বলেন, ‘কোনো ধারণাই ছিল না (হ্যাটট্রিকের ব্যাপারে। তারপর বড় পর্দায় দেখে তা জানতে পারলাম। সেট ব্যাটার ইনিংস খেলছিলেন। আপনি কখনোই বুঝতে পারবেন না যে কী হতে যাচ্ছে। তাই সেটা বড় উইকেট ছিল (হৃদয়ের উইকেট)।
লি’র ২০০৭ বিশ্বকাপের পর ২০২০ ও ২০২১ সালে অ্যাশটন অ্যাগার ও নাথান এলিস হ্যাটট্রিক করেছেন। কামিন্সের আজকের হ্যাটট্রিক অস্ট্রেলিয়ার চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক। যেখানে অ্যাগার ও এলিস অস্ট্রেলিয়ার এবারের বিশ্বকাপ দলে আছেন। কামিন্স বলেন, ‘বেঞ্চে থাকা অ্যাগার ও এলিস হ্যাটট্রিক করেছে। তাদের ক্লাবে (হ্যাটট্রিক ক্লাব) যোগ দিতে পেরে সত্যিই ভালো লাগছে।’
বাংলাদেশের দেওয়া ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংসে দুই দফা বৃষ্টি নামে। অজিরা ১১.২ ওভারে ২ উইকেটে ১০০ রানের পর খেলা থেমে গেলে দেখা যায়, ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে (ডিএলএস) ২৮ রানে জিতেছে। তাতে অস্ট্রেলিয়ার নেট রানরেট হয়েছে +২.৪৭১। এমন দাপুটে পারফরম্যান্স আফগানিস্তান ও ভারতের বিপক্ষে সুপার এইটের বাকি দুই ম্যাচেও করার লক্ষ্য কামিন্সদের, ‘দুর্দান্ত পারফরম্যান্স আমাদের। লক্ষ্য ছিল জয়ের। রানরেটের সঙ্গে আমরা ভালোভাবে মানিয়ে নিয়েছি। এমন মোমেন্টাম ধরে রেখে সামনে এগোতে চাই।’
আরও পড়ুন:

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে