এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বোলাররা নানাভাবে স্মরণীয় করে রাখছেন। দেখার ছিল হ্যাটট্রিক কবে হয়। সেই হ্যাটট্রিক দেখতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচকেই বেছে নিল।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই এক পশলা বৃষ্টি। টস জিতে অনুমিতভাবেই বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া। অজি বোলারদের বিপক্ষে ধুঁকতে থাকা বাংলাদেশকে একেবারে থামিয়ে দেওয়ার কাজটা প্যাট ক্যামিন্স করলেন ১৮তম ওভারে। পঞ্চম বলে মাহমুদউল্লাহ আর ওভারের শেষ বলে শেখ মেহেদীকে ফিরিয়ে হ্যাটট্রিক করার কাজ ৭০ শতাংশ এগিয়ে রেখেছিলেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার।
হ্যাটট্রিক করতে কামিন্সের সামনে যেটা করণীয় ছিল, নিজের পরের ওভারের প্রথম বলেই উইকেট নেওয়া। সেই সুযোগটা তিনি পেলেন ১৯.১ ওভারে। থিতু হয়ে যাওয়া তাওহিদ হৃদয় শর্ট ফাইন লেগ দিয়ে স্কুপ করতে চেয়েছিলেন কামিন্সের স্লোয়ারটা। জশ হ্যাজেলউডের হাতে বলটা জমতেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখল প্রথম হ্যাটট্রিক। আর এতেই ১৭ বছর আগের ব্রেট লির স্মৃতিও যেন ফিরল এই অ্যান্টিগায়।
২০০৭ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই প্রথম হ্যাটট্রিক দেখা গিয়েছিল ব্রেট লির সৌজন্যে। সেটিও বাংলাদেশের বিপক্ষে। এরপর ১৪ বছর কোনো হ্যাটট্রিক দেখেনি ২০ ওভারের বিশ্বকাপে। লম্বা বিরতির পর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক দেখা গেল ৩ টি, ২০২২ বিশ্বকাপে হ্যাটট্রিকের সংখ্যা দুই। সবশেষ হ্যাটট্রিকটা আজ রাতে। দ্বিতীয় অজি হিসেবে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করলেন কামিন্স।
টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক
প্রতিপক্ষ ভেন্যু সাল
ব্রেট লি (অস্ট্রেলিয়া) বাংলাদেশ কেপটাউন ২০০৭
কার্টিস কাম্ফার (আয়ারল্যান্ড) নেদারল্যান্ডস আবুধাবি ২০২১
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) দক্ষিণ আফ্রিকা শারজা ২০২১
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ইংল্যান্ড শারজা ২০২১
কার্তিক মেইয়াপ্পান আরব আমিরাত) শ্রীলঙ্কা গিলং ২০২২
জশ লিটল (আয়ারল্যান্ড) নিউজিল্যান্ড অ্যাডিলেড ২০২২
প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) বাংলাদেশ অ্যান্টিগা ২০২৪

গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৫ মিনিট আগে
কোচদের পদত্যাগের মিছিল চলছে। নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।
২৯ মিনিট আগে
গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
১ ঘণ্টা আগে
ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ের নয়ে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ নম্বরে। এ হিসাবে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়ামই। কিন্তু বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় সিয়াটলে দুই দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ বেলজিয়াম দলের উইঙ্গার দোদি লুকেবাকিও। উল্টো তিনি এই ম্যাচে দুই দলেরই ‘ফিফটি-ফিফটি’ সম্
২ ঘণ্টা আগে