২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

খেলার সঙ্গে খেলার বাইরের বিষয়াদি যোগে নিখাদ ক্রীড়াপ্রেমীদের ঘোর আপত্তি থাকলেও কখনো কখনো মাঠের বাইরের বিষয় স্পর্শ করে খেলাকেও। সে কারণেই কি যেকোনো পর্যায়ে বাংলাদেশ-ভারতের ম্যাচ মানেই এখন আলাদা উত্তেজনা, আলাদা উত্তাপ! সে দুই দলের শক্তিমত্তায় যে পার্থক্যই থাকুক না কেন।
আজ টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ শিরোপা ধরে রাখতে চাইবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমও ফাইনালের আগে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাওয়ার কথা বলেছেন। তবে ভারতের সঙ্গে দেশের বর্তমান সম্পর্কে যে মোড় দাঁড়িয়েছে, তাতে তামিমের চাওয়াটা রূপ নিয়েছে দেশের আপামর মানুষেরও—জিততে হবে ফাইনালটা! বড় মঞ্চে বাংলাদেশের যুবারা যে ভারতকে হারাতে পারে, সে তো ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করে দেখিয়েছেন আকবর আলীরা। গত বছর দুবাইয়ে এশিয়া কাপে সেমিফাইনালে ভারতকেই হারিয়ে শিরোপার পথে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এবারও কেন নয়?
বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও ১৯৮৯ সালে প্রবর্তিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতেরই একচ্ছত্র দাপট। এবারের আগে যে ১০টি টুর্নামেন্ট হয়েছে, তার ৮টিতেই জিতেছে ভারত। তাই শিরোপা পুনরুদ্ধারের জন্য মরিয়া হয়েই খেলবেন ভারতীয় যুবারা। আর বাংলাদেশের লক্ষ্য যে শিরোপা ধরে রাখা, সেটি না বললেও চলে। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারতের বিপক্ষে ফাইনাল নিশ্চিত হওয়ার পরই আজিজুল হাকিম তামিম জানিয়ে দেন, ফাইনালে নিজেদের নিংড়ে দেবেন তাঁরা, ‘ফাইনালে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থাকবে।’
এই টুর্নামেন্টে শুরু থেকেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আজিজুল হাকিম তামিম। ৪ ম্যাচে করেছেন ২২৪ রান। গড়—১১২.০০! ফাইনালিস্ট দুই দলের মধ্যে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। আর বোলিংয়ে ১০টি করে উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি যৌথভাবে বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদ। ফাইনালে ইমনের চাওয়া, ‘আমি আমার সেরাটা দিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই।’
ইমনদেরই ‘গুরুত্বপূর্ণ অবদান’ রাখতে হবে। এই টুর্নামেন্টে দারুণ ছন্দে ভারতীয় দলের দুই ওপেনার আয়ুষ মাতরে এবং এবারের আইপিএল নিলামে ১ কোটি ১৩ লাখ রুপিতে বিক্রি হওয়া ১৩ বছর বয়সী সূর্যবংশী বৈভব। টুর্নামেন্টে দুজনের রান যথাক্রমে ১৭৫ ও ১৬৭। রানের পরিমাণটা যতটা না ভীতিজাগানিয়া, তার চেয়ে বেশি ভীতিজাগানিয়া দুজনের ব্যাটিংয়ের ধরন। দুজনেই ওয়ানডে খেলেন টি-টোয়েন্টি স্টাইলে। টুর্নামেন্টে দুজনের গড় স্ট্রাইকরেট—১৪৩.৪৪ ও ১৪৬.৪৯! তাই যত দ্রুতই দুজনকে আউট করা হবে, বাংলাদেশ দলের জন্য ততই মঙ্গল।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৩-০ গোলের হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে পিটার বাটলারের দল। সে ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ফাইনালের মঞ্চে নামতে চায় বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচেও দলটির প্রতিপক্ষ সেই ভারত।
৬ মিনিট আগে
দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা এরই মধ্যে দল ঘোষণা করেছে। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নের চাপটা যে কেমন হতে পারে, তা বলে আর্জেন্টিনার ওপর প্রত্যাশার চাপ অনেক বেশি। মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপের জন্য তাই সবদিক ঠিকঠাক রেখে এগোচ্ছে আলবিসেলেস্তেরা।
১৪ মিনিট আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে না শন টেইটকে। অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা নতুন দায়িত্বের খোঁজে থাকায় সাময়িকভাবে পেস বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে তালহা জুবায়েরকে। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু ঢাকা সফর করেছে। এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেসব তথ্য নেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে রিপোর্ট দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
৫ ঘণ্টা আগে