
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
সরাসরি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বলে বাংলাদেশকে এখন বাছাইপর্বের বাধা উতড়াতে হবে। সেই পথে এক ধাপ আজ এগিয়ে গেছেন জ্যোতিরা। মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ।
১৬০ রানের লক্ষ্যে নেমে ৬.৪ ওভারে ৪২ রানের জুটি গড়েন যুক্তরাষ্ট্রের দুই ওপেনার দিশা ধিংড়া ও চেতনা পাগিদিয়ালা। সপ্তম ওভারের পঞ্চম বলে দিশাকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া খান। ৪২ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে যুক্তরাষ্ট্র। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৩৮ রানে আটকে যায় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন চেতনা। ৩১ বলের ইনিংসে ৫ চার মেরেছেন তিনি। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আকতার ৪ ওভারে ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট। রিতু মনি পেয়েছেন ৩ উইকেট। তিনিও ৪ ওভারে ২৪ রান খরচ করেছেন। ২ উইকেট নিয়েছেন রাবেয়া। বাংলাদেশের ২১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন শারমিন আক্তার সুপ্তা। ৩৯ বলে ৮ চার ও ১ ছক্কায় করেছেন ৬৩ রান । টস হেরে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে করেছে ১৫৯ রান। যুক্তরাষ্ট্রের মাহি মাধবন নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন ইশানি ভাগেলা।
জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ দল আগেই ঠিক হয়েছে। বাকি ৪ দল চূড়ান্ত পর্বে যাবে বাছাইপর্ব খেলে। বাছাইপর্বে বাংলাদেশ ছাড়াও খেলবে আরও ৯টি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ পরশু পাপুয়া নিউগিনির বিপক্ষে। কীর্তিপুরে পরশু বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-পাপুয়া নিউগিনি ম্যাচ। একই মাঠে ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলবেন জ্যোতিরা। ২৪ জানুয়ারি মুলপানিতে বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাহিদ রানাকে নিয়েছিল পেশোয়ার জালমি। যদিও তাঁকে বেঞ্চে বসিয়েই রেখেছিল পেশোয়ার। এবার নিলামে সেই একই ফ্র্যাঞ্চাইজি নিল বাংলাদেশের এই গতি তারকাকে। এই পিএসএলেই একই দলে খেলবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে গত অক্টোবরে নির্বাচিত হওয়ার পর থেকে খুব একটা স্বস্তিতে থাকতে পারেননি আমিনুল ইসলাম বুলবুল। কদিন পরপর নানা ইস্যু চলে আসছে দেশের ক্রিকেটে। তিনি মনে করেন, ক্রিকেট বোর্ডের বাইরের একটি শক্তি অবিরত তাঁর পরিচালনা পর্ষদের কাজে ‘বিরক্ত’ করে চলেছে।
২ ঘণ্টা আগে
১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য পাকিস্তান সরকার তাদের দলকে সবুজ সংকেত দেওয়ার পর থেকেই কলম্বোতে ক্রিকেট উত্তেজনা তুঙ্গে উঠেছে। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে এভিয়েশন বা বিমান খাতে।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী ও সমীহ জাগানিয়া নাম। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বের যেকোনো বড় দলকে ধরাশায়ী করার সামর্থ্য তারা বারবার দেখিয়েছে। তবে খেলা যখন টাই হয়ে সুপার ওভারে গড়ায়, তখনই খেই হারিয়ে ফেলেন মোহাম্মদ নবি-রশিদ খানরা। আহমেদাবাদে আজ
৪ ঘণ্টা আগে